ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ পেছাল, জেনে নিন নতুন সূচি

আকাশ স্পোর্টস ডেস্ক:  

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ শেষেই নিউজিল্যান্ডে পথে উড়াল দেবে বাংলাদেশ। সফরে কিউইদের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে ও সমানসংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন টাইগাররা।

ইতিমধ্যে সফরের সূচিও ঠিক করে ফেলেছিল। জানা গেছে, এই সূচি পাল্টে গেছে। পাল্টে গেছে ম্যাচের দিনক্ষণ। তবে ভেন্যু একই থাকছে।

নতুন সূচি অনুযায়ী, আগের সূচি থেকে সাত দিন পিছিয়ে শুরু হবে মাঠের লড়াই।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।

বিবৃতিতে বলা হয়েছে, চলমান করোনাভাইরাস মহামারীতে বাংলাদেশ দলের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া ও পর্যাপ্ত অনুশীলন নিশ্চিত করতে সাত দিন পিছিয়ে দেওয়া হয়েছে সিরিজ। আগামী ১৩ মার্চ নিউজিল্যান্ড দলের বিপক্ষে মাঠে নামার কথা থাকলেও এখন সিরিজ শুরু হবে ২০ মার্চ।

অর্থাৎ বাংলাদেশ দল এখন কুইন্সটাউনে পাঁচ দিনের ক্যাম্প করতে পারবে।

আগের সূচিতে তিন ম্যাচের ওয়ানডে হওয়ার কথা ছিল ১৩, ১৭ ও ২০ মার্চ। নতুন সূচিতে ম্যাচ তিনটি হবে ২০, ২৩ ও ২৬ মার্চ যথাক্রমে ডানেডিন, ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে। অন্যদিকে তিন ম্যাচের টি-টোয়েন্টি ২৩, ২৬ ও ২৮ মার্চ হওয়ার কথা থাকলেও এখন ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল হবে যথাক্রমে হ্যামিল্টন, নেপিয়ার ও অকল্যান্ডে।

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সূচি :

২০ মার্চ: প্রথম ওয়ানডে, ডানেডিন

২৩ মার্চ: দ্বিতীয় ওয়ানডে, ক্রাইস্টচার্চ

২৬ মার্চ: তৃতীয় ওয়ানডে, ওয়েলিংটন

২৮ মার্চ: প্রথম টি-টোয়েন্টি, হ্যামিল্টন

৩০ মার্চ: দ্বিতীয় টি-টোয়েন্টি, নেপিয়ার

১ এপ্রিল: তৃতীয় টি-টোয়েন্টি, অকল্যান্ড

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে দু-চারটি কথা: সমালোচনা হোক

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ পেছাল, জেনে নিন নতুন সূচি

আপডেট সময় ০১:৩১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১