ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকা সফর স্থগিত

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনাভাইরাসের কারণে দক্ষিণ আফ্রিকা সফর স্থগিত করেছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের এই টেস্ট সিরিজ স্থগিত হওয়ায় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার ফাইনালে ওঠার সম্ভাবনা কমে গেল।

মঙ্গলবার এক বিবৃবিতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে, ‘দক্ষিণ আফ্রিকায় করোনার দ্বিতীয় ঢেউ চলছে। সেখানে করোনার নতুন ধরন ধরা পড়েছে। বর্তমান পরিস্থিতিতে অস্ট্রেলিয়া থেকে দক্ষিণ আফ্রিকায় ভ্রমণ করাটা স্বাস্থ্যের জন্য ঝুঁকি। স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে এই সফর স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, ‘এই সিরিজ আয়োজনের জন্য ক্রিকেট দক্ষিণ আফ্রিকা অনেক কাজ করেছে। কারণ আগে আমরা সফরে যাব বলে জানিয়েছিলাম। এই সিদ্ধান্ত হালকাভাবে নেয়া হয়নি। আমরা খুবই হতাশ। বিশেষ করে এই সময় আন্তর্জাতিক সিরিজ নিয়মিত করা দরকার। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সঙ্গে আমাদের সম্পর্ক দারুণ।’

গত মাসে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে দুইটি টেস্ট ম্যাচ খেলে এসেছে দক্ষিণ আফ্রিকা। এই সিরিজটি ২-০ ব্যবধানে জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। পাকিস্তান নারী ক্রিকেট দল এখন দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকা সফর স্থগিত

আপডেট সময় ০৬:৫৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১