ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

টি-টেন লিগ: মাঠে ফিরেই আফ্রিদির চমক

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ভিসা জটিলতা কাটিয়ে দ্বিতীয় প্রচেষ্টায় আরব আমিরাতে প্রবেশ করেছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। এরপর টি-টেন লিগের চতুর্থ আসরে নিজের প্রথম ম্যাচে মাঠে নেমেই রীতিমতো কারিশমা দেখান এই তারকা।

শনিবার টিম আবুধাবির বিপক্ষে খেলতে নামে আফ্রিদির কালান্দার্স। সে ম্যাচে প্রতিপক্ষকে ৯ উইকেটে হারিয়েছে আফ্রিদির দল।

টসে হেরে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেটে ১০০ রান করে টিম আবুধাবি। কালান্দার্সের হয়ে শহীদ আফ্রিদি দুই ওভারে ১৬ রান দিয়ে নেন ২ উইকেট।

১০১ রানের লক্ষ্যে খেলতে নেমে ১০ বল ও ৯ উইকেট হাতে রেখেই জিতে যায় কালান্দার্স। শারজিল খান ২১ বলে অপরাজিত ছিলেন ৪০ রানে। এ ছাড়া টম ব্যান্টন করেন ১৪ বলে ৩০ রান।

দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচসেরা হন শহীদ আফ্রিদি। টানা দুই জয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে কালান্দার্স।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টি-টেন লিগ: মাঠে ফিরেই আফ্রিদির চমক

আপডেট সময় ০৭:৪২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১