ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাফিজ কি ইমরান খানের সঙ্গে দেখা করার শাস্তি পাচ্ছেন!

আকাশ স্পোর্টস ডেস্ক:  

দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে বাদ দেওয়া হয়েছে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে।

সবশেষ নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই খেলায় ৯৯* ও ৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন হাফিজ। আগের সিরিজে এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরও পরের সিরিজে হাফিজকে বাদ দেয়ায় হতাশ পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটারসহ সমর্থকরাও।

হোম সিরিজে মোহাম্মদ হাফিজের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে বাদ দেওয়ায় রীতিমতো হতাশ পাকিস্তানের সাবেক অধিনায়ক সেলিম মালিক।

সোমবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে সাবেক এই তারকা ক্রিকেটার বলেছেন, দলে একজন সিনিয়র ক্রিকেটারের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। সিনিয়র ছাড়া পুরো চাপ জুনিয়রদের ওপর পড়ে যায়। জুনিয়রদের অবশ্যই সুযোগ করে দিতে হবে, তাই বলে প্রবীণদের উপেক্ষা করা উচিত নয়। হাফিজ পাকিস্তানের একজন দুর্দান্ত ক্রিকেটার, সে অবিশ্বাস্য ফর্মে রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে হাফিজকে বাদ দেয়া ঠিক হয়নি।

সেলিম মালিক আরও বলেছেন, আমার মনে হয় মোহাম্মদ হাফিজের সঙ্গে পিসিবি অবিচার করেছে। কিছু লোক আছে যারা সিনিয়রদের ক্যারিয়ারের শেষ পর্যায়ে খেলাতে চায় না। আমি মনে করি হাফিজের সঙ্গে অন্যায় করা হয়েছে।

গত বছর পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) না জানিয়ে প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করেন জাতীয় দলের প্রধান কোচ মিসবাহ-উল হক, অধিনায়ক আজহার আলী ও অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। বিষয়টি জানার পর ভালোভাবে নেয়নি পিসিবি। শুধু তাই নয়, পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য কারণ দর্শাতে হয় হাফিজ-আজহারদের।

সেই ঘটনার ইঙ্গিত দিয়ে সেলিম মালিক বলেছেন, আমি মনে করি না যে প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করতে যাওয়ায় হাফিজকে এমন শাস্তি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়া কোনো খারাপ কিছু নয়। এমন অনেক লোক আছে যাদের সেখানে যাওয়া উচিত ছিল না, তারাও সেই জায়গায় গিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হাফিজ কি ইমরান খানের সঙ্গে দেখা করার শাস্তি পাচ্ছেন!

আপডেট সময় ০৭:৩৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১