ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চাকরি দেয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ১১

আকাশ জাতীয় ডেস্ক: ‘

চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে রাজধানীর মিরপুর ও আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় ১৫ ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

সোমবার (১ ফেব্রুয়ারি) র‌্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

র‌্যাব জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, ঢাকার বিভিন্ন এলাকায় কিছু ভুঁইফোড় কোম্পানি সাধারণ জনগণের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে-এমন তথ্যের ভিত্তিতে রবিবার অভিযান চালিয়ে ১৫ জন ভুক্তভোগীসহ ১১ প্রতারককে গ্রেপ্তার করা হয়।

এর মধ্যে মিরপুরের এলাকার ‘আনন্দ সিকিউরিটি সার্ভিস লিমিটেড’ নামের অফিসে অভিযান অভিযান চালিয়ে নয়জন প্রতারককে গ্রেপ্তার করা হয়। এ সময় ১০০টি নিয়োগ বিজ্ঞপ্তি ফরম, ২০০টি ভর্তি ফরম, ১২০টি ভুয়া নিয়োগপত্র, ১৭৫টি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি, চারটি ডিজিটাল সিল, ১৫টি নিবন্ধিত বই এবং ৪৫০টি ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন শামিমা বেগম, রেশমা খাতুন, আকলিমা আক্তার ওরফে আখি, রায়হান হোসেন, তুষার রহমান, শ্রাবন হোসেন , সাকিব ইসলাম, জাকির হোসেন, সোহেল মিয়া।

এছাড়া সাভারের আশুলিয়া থেকে ক্যাপটর সিকিউরিটি লিমিটেডের অফিসে অভিযান চালিয়ে দুই প্রতারককে গ্রেপ্তার করা হয়। এ সময় ২০০টি নিয়োগ বিজ্ঞপ্তি ফরম, ২০টি ভুয়া নিয়োগপত্র, ১০০টি জীবন বৃত্তান্ত ফরম, চারটি ডিজিটাল সিল, দুটি রেজিস্টার খাতা এবং দুটি চাকরিতে যোগদানের অঙ্গীকারপত্র ফরমের বই উদ্ধার করা হয়। এ সময় লিটন শিকদার, ওসমান গনিকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাকৃতরা র‌্যাবকে জানিয়েছেন, তারা একটি প্রতারক চক্রের সদস্য। এ চক্রটি রাজধানীসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় অফিস ভাড়া করে ভিন্ন নামে-বেনামে প্রতিষ্ঠান খুলে দেশের বিভিন্ন স্থান থেকে অল্প শিক্ষিত বেকার ও আর্থিকভাবে অস্বচ্ছল তরুণ-তরুণীদেরকে বেশি বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণা করে আসছে। চাকরি দেয়ার নামে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছিল চক্রের সদস্যরা। এছাড়াও তারা ট্রেনিং এর নামে টাকা নিতো। পাশাপাশি চাকরিপ্রার্থীরা অন্য সদস্য সংগ্রহ করে দিলে কমিশন দেয়ার প্রলোভন দিতো।

গ্রেপ্তার প্রতারক চক্রের সদস্যদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চাকরি দেয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ১১

আপডেট সময় ০৬:৫৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১