ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ছুটির দিনে অনুশীলনে সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক: 

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী বুধবার। প্রস্তুতি ম্যাচের কিছু ক্রিকেটার ছাড়া বাংলাদেশ দলের অন্যরা আপাতত অবসর সময়ই কাটাচ্ছেন। তবে ছুটির দিনে অলস সময় কাটাতে প্রস্তুত নয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ(রবিবার) ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন করেন তিনি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সকালেই নেটে ব্যাটিং করতে নেমে পড়েন টাইগার অলরাউন্ডার। এ সময় তার সঙ্গে ছিলেন তাসকিন আহমেদও। তবে এই পেসারকে শুধু ফিটনেস ট্রেনিং করতে দেখা গেছে। সাকিব নেটে খেলেছেন নেট বোলারদের। সঙ্গে খেলেছেন থ্রো ডাউন।

ফিজিও জুলিয়ানের তীক্ষ্ণ দৃষ্টি ছিল সাকিবের অনুশীলেনে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন সাকিব। এরপর কদিন বিশ্রাম নিয়ে গতকাল মাঠে ফেরেন। প্রায় ৫০ মিনিটের মতো ব্যাটিং করেন। আজ ব্যাটিং-বোলিং দুটিই করেন তিনি।

নেটে সাকিবের বল খেলতে দেখা গেছে বাংলাদেশ দলের কোচ রাসেল ডোমিঙ্গোকে। তার বোলিংয়ে ব্যাট করে উচ্ছ্বসিত হয়ে দক্ষিণ আফ্রিকান কোচ বলেন, ‘সাকিবের বল খেলে খুব মজা পেয়েছি।’

বাংলাদেশ দলের অপারেশন্স ম্যানেজার সাব্বির খান বলেন, ‘টেস্ট সিরিজের আগে সাকিবের ব্যাটিং ও বোলিং ফিটনেস পরখ করতেই মূলত এই সেশন। সোমবারও তাকে দেখে ফিজিও কালেফাতো জানাবেন ম্যাচ ফিটনেসের অবস্থা।’

উল্লেখ্য, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে আগামী ৩ জানুয়ারি। আর সিরিজের শেষ ম্যাচটি ঢাকার মিরপুরে শুরু হবে ১১ জানুয়ারি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ছুটির দিনে অনুশীলনে সাকিব

আপডেট সময় ০৮:৪৬:০০ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১