ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মের নামে যারা বিভক্তি চায়, তারা জাতি ও ঈশ্বরের শত্রু: তথ্যমন্ত্রী স্পিকারের দায়িত্বে কায়সার কামাল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বিএনপি ক্ষমতার অপব্যবহার পছন্দ করে না: ভূমিমন্ত্রী যুক্তরাষ্ট্র নতুন কোনও অতিরিক্ত শুল্ক আরোপ করেনি: বাণিজ্যমন্ত্রী নিহতের মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিথর দেহটি নিজের ছেলের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ইসলামের নাম দিয়ে অনৈতিকতা-ধোঁকাবাজি করলে তা ইসলাম হয়ে যায় না: চরমোনাই পীর স্বার্থান্বেষী গোষ্ঠীকে রক্ষা করা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলে না: ডা. শফিকুর রহমান

সু চিকে নৈতিকতার কথা মনে করিয়ে দিলেন ট্রুডো

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চির সঙ্গে ফোনে কথা বলেছেন । সু চিকে কানাডার দেওয়া সম্মানসূচক নাগরিকত্ব প্রত্যাহারের দাবির পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার দুই নেতার মধ্যে ফোনালাপ হয়।

মিয়ানমার সরকার রোহিঙ্গাদের সঙ্গে যে আচরণ করছে, সে বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন ট্রুডো। রোহিঙ্গা সংকটে নৈতিক ও রাজনৈতিক নেতা হিসেবে সু চির ভূমিকার ব্যাপারে বিশেষ গুরুত্বারোপ করেছেন তিনি। টুইটারে ট্রুডো লিখেছেন, ‘মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ব্যাপারে কানাডার গভীর উদ্বেগ জানাতে আমি আজ (বুধবার) অং সান সু চির সঙ্গে কথা বলেছি।’

দুই নেতার ফোনালাপ সম্পর্কে কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সংক্ষিপ্তসার জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে মিয়ানমারের সামরিক ও বেসামরিক নেতাদের জরুরি ভিত্তিতে শক্ত অবস্থান গ্রহণের প্রয়োজনীয়তার বিষয়ে সু চিকে চাপ দিয়েছেন ট্রুডো। তিনি বেসামরিক লোকজনকে সুরক্ষা দিতে বলেছেন। জাতিসংঘের মানবিক সহায়তা দলকে রাখাইনে প্রবেশের অনুমতি দিতে বলেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সু চিকে নৈতিকতার কথা মনে করিয়ে দিলেন ট্রুডো

আপডেট সময় ১১:৫৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭