ঢাকা ০২:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাপনের পরিবর্তে এসিসি’র দায়িত্বে ভারতের জয় শাহ

আকাশ স্পোর্টস ডেস্ক:  

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের পরিবর্তে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন জয় শাহ। এশিয়ান ক্রিকেট সংস্থার এই শীর্ষ পদে প্রতি দুই বছর পর পর সদস্যদের মধ্যে পদ পরিবর্তিত হয়।

সাধারণত বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতির এসিসি প্রধানের দায়িত্ব গ্রহণ করার কথা। কিন্তু এই ক্ষেত্রে বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ এই পদের দায়িত্ব নিচ্ছেন।

খবরটি ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ’কে নিশ্চিত করেছেন বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমাল।

এছাড়া ক্রিকবাজকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি বলেন, ‘এটা এসিসিতে এক স্বচ্ছন্দ পরিবর্তন। এবার বিসিসিআইয়ের পালা এবং এসিসি সভাপতি কে হবেন তাতে তাদের ইচ্ছের অগ্রাধিকার রয়েছে। তার জন্য আমার শুভেচ্ছা। ’

জয় শাহর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে এশিয়া কাপ আয়োজন। কারণ এটি এমন আসর যেখানে দুই ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মধ্যে বড় ধরনের কূটনৈতিক বিষয় রয়েছে।

গত বছর হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে এশিয়া কাপ আয়োজন করা সম্ভব হয়নি। স্থগিত থাকা এই আসর পিছিয়ে নেওয়া হয়েছে ২০২১ সালের জুনে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পাপনের পরিবর্তে এসিসি’র দায়িত্বে ভারতের জয় শাহ

আপডেট সময় ১০:০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১