ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

১৮ সদস্যের টেস্ট দলে নতুন মুখ হাসান

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য শনিবার ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে নতুন মুখ পেসার হাসান মাহমুদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই গত ২০ জানুয়ারি ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় হাসানের। এর আগে গত বছরের ১১ মার্চ জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছিল তার।

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে কুঁচকিতে চোট পাওয়ায় সাকিব আল হাসানকে শঙ্কা ছিল। কিন্তু সাকিব এই দলে সুযোগ পেয়েছেন। টেস্ট দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদও। অভিষেকর অপেক্ষায় থাকা ইয়াসির আলী রাব্বীও আছেন টেস্ট একাদশে। আর প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও পেসার সৈয়দ খালেদ আহমেদ।

আগামী ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। মিরপুরে দুই ১১ ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় টেস্ট। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।

১৮ সদস্যের বাংলাদেশ টেস্ট স্কোয়াড :

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী, সাইফ হাসান, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন, হাসান মাহমুদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

১৮ সদস্যের টেস্ট দলে নতুন মুখ হাসান

আপডেট সময় ০৭:০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১