ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রথম টেস্ট থেকে পাওয়া যাবে সাকিবকে

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে সাকিব আল হাসানকে পাওয়া নিয়ে শঙ্কা ছিল। তবে চোট গুরতর না হওয়ায় মাঠে নামতে কোনো ঝামেলা নেই বিশ্বসেরা অলরাউন্ডারের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা জানান, অলরাউন্ডার সাকিব আল হাসানকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজে পাওয়া যাবে। স্ক্যানে জানা গেছে, তার কুঁচকির চোট গুরতর নয়।

ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে কুঁচকির চোটে পড়েন সাকিব। পঞ্চম ওভারের পঞ্চম বল করতে এসে চোট পাওয়ায় মাঠ ছাড়েন তিনি। তার আগে ব্যথায় মুখ বিকৃত হয়ে যায় তার। যার কারণে টেস্ট সিরিজে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে দলে পাওয়া নিয়ে শঙ্কা ছিল। তবে দ্রুত সুস্থ হয়ে ওঠেছেন ৩৩ বছর বয়সী তারকা।

বিসিবি’র চিকিৎক মঞ্জুর হোসেন জানান, ‘তার (সাকিব) স্ক্যান রিপোর্ট খুব ভাল এবং ভয়ের কোনো কারণ নেই। সন্ধ্যায় আমাদের ফিজিও জুলিয়ান তাকে দেখেছে এবং তার উন্নতি হয়েছে। আমরা আশাবাদী যে, সে শিগগিরই অনুশীলনে ফিরবে। ’

তিনি আরও বলেন, ‘সম্ভত সে ১/২ দিন বিশ্রামে থাকবে। তবে আজকে স্ক্যান রিপোর্ট পাওয়ার পর বিবেচনা করা যায়, তার প্রথম টেস্ট খেলা নিয়ে কোনো সন্দেহ নেই। ’

সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ব্যাটে-বলে উজ্জ্বল সাকিবের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে ক্যাবিয়ানদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। ব্যাট হাতে ৫৬.৫ গড়ে ১১৩ রান করার পাশাপাশি বল হাতে ৬ উইকেট নেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রথম টেস্ট থেকে পাওয়া যাবে সাকিবকে

আপডেট সময় ০৮:০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১