ঢাকা ০১:০২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সহযোগিতার সম্পর্ক জোরদার করবে ঢাকা-দিল্লি

আকাশ জাতীয় ডেস্ক: 

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সহযোগিতার সম্পর্ক জোরদার করতে একমত হয়েছে ঢাকা-দিল্লি।

শুক্রবার (২৯ জানুয়ারি) দিল্লিতে বাংলাদেশ-ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এ বিষয়ে উভয়পক্ষ একমত হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

দিল্লিতে শুক্রবার বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আর ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন
দেশটির পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

বৈঠকে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সহযোগিতার সম্পর্ক জোরদারে উভয়পক্ষ সম্মত হয়েছে।

বৈঠকে আগামী মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া দুই দেশের মধ্যে কোভিড ভ্যাকসিন, বাণিজ্য, কানেক্টিটিভিটি, বিদ্যুৎ-জ্বালানি, পানি বণ্টন ইত্যাদি বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

উভয়পক্ষ আগামী মার্চে ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফরের আগে স্বরাষ্ট্র, বাণিজ্য এবং পানিসম্পদ সচিবদের বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন চারদিনের সফরে বৃহস্পতিবার সকালে দিল্লি গেছেন। আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফর চূড়ান্তে এবারের দিল্লি সফরে প্রাধান্য পাচ্ছে।

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা গত ১৮ আগস্ট ঢাকায় এসেছিলেন। সে সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে তিনি দ্বিপক্ষীয় বৈঠক করেন। গত ডিসেম্বরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন দিল্লি সফরে যেতে চেয়েছিলেন। তবে তিনি করোনা আক্রান্ত হওয়ায় সেই সফর বাতিল হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সহযোগিতার সম্পর্ক জোরদার করবে ঢাকা-দিল্লি

আপডেট সময় ০৭:০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১