ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

টেস্টে স্পিনাররা ভালো করবে: আশা তাইজুলের

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন বিভাগে তাইজুল ইসলাম নামটি গুরুত্বপূর্ণ। বিশেষ করে টেস্টে তিনি দলের জন্য অপরিহার্য। ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ২৯টি টেস্ট খেলে ১১৪টি উইকেট শিকার করেছেন এই স্পিনার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। চট্টগ্রামে ৩ ফেব্রুয়ারি শুরু হবে প্রথম টেস্ট। ওয়ানডে সিরিজে স্পিনাররা ভালো করেছে। আশা করা হচ্ছে, টেস্টেও স্পিন দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার ছক কষবে বাংলাদেশ।

টাইগার স্পিনার তাইজুল ইসলামও মনে করছেন, স্পিনাররা ভালো করবে। দলে সাকিব আল হাসান থাকলে অন্যদের জন্য তা সহায়ক হয় বলেও জানান তাইজুল।

বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তাইজুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, ‘জাতীয় দলের হয়ে আমি ছয়-সাত বছর ধরে খেলছি। এই সময়ে আমি সাকিব ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি। ম্যাচে আমি তার উপদেশগুলো বাস্তবায়ন করার চেষ্টা করি। তাছাড়া নিজের যে অভিজ্ঞতা আছে সেটিও কাজে লাগানোর চেষ্টা করি।’

তিনি আরো বলেন, ‘সাকিব ভাই যখন দলে থাকে তখন স্পিনাররা অনেক সহায়তা পায়। তিনি ব্যাটসম্যানের মুভমেন্ট বুঝতে পারেন এবং আমাদের সাথে তা শেয়ার করেন। আশা করি, আমি, সাকিব ভাই, মিরাজ, নাঈম ভালো পার্টনারশিপ করতে পারব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অক্সিজেন সংকটে ৭৮ যাত্রী ছাড়াই উড়ল মালয়েশিয়া এয়ারলাইনস

টেস্টে স্পিনাররা ভালো করবে: আশা তাইজুলের

আপডেট সময় ০৯:০৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১