ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কারাবন্দীর সঙ্গে নারীর সাক্ষাতের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‌‘নিয়ম ভেঙে কারাগারে হলমার্ক গ্রুপের কর্মকর্তা তুষার আহমেদের নারী সাক্ষাতের বিষয়ে অভিযুক্ত কারা কর্মকর্তাদের বিরুদ্ধে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আজ মঙ্গলবার রাজধানীতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ ঘটনায় ইতোমধ্যে কারাগারের জেল সুপার, ডেপুটি জেল সুপার, প্রধান কারারক্ষীসহ ৫ জনকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত কমিটি কাজ করছে।

এসময় উপস্থিত ছিলেন ক্র্যাব সভাপতি মিজান মালিক, সহ-সভাপতি নিত্য গোপাল তুতু ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফসহ কার্যনির্বাহী কমিটির নতুন সদস্যবৃন্দ।

উল্লেখ্য, মহামারির মধ্যে কারাবন্দিদের সঙ্গে বাইরের কারও দেখা করার সুযোগ না থাকলেও গত ৬ জানুয়ারি ওই বন্দী এক নারীর সঙ্গে কারাগারের এক কর্মকর্তার কক্ষে প্রায় এক ঘণ্টা একান্তে সময় কাটান। সিসিটিভির এমন একটি ফুটেজ নিয়ে কয়েকদিন আগে সংবাদ প্রকাশ হয়। এরপর সিসিটিভির সেই ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কারাবন্দীর সঙ্গে নারীর সাক্ষাতের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৯:২৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১