ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

বাংলাদেশি বংশোদ্ভূত আরেকজন বাইডেন প্রশাসনে

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

বাইডেন প্রশাসনে কৃষি মন্ত্রণালয়ের অধীন পল্লী উন্নয়ন সচিবালয়ের আন্ডার সেক্রেটারির চিফ অব স্টাফ হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ফারাহ আহমেদ।

কর্নেল ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশনের পর নিউজার্সির প্রিন্সটন থেকে বিশেষ কৃতিত্বের সঙ্গে মাস্টার্স ডিগ্রি অর্জনকারী ফারাহ গত ২১ জানুয়ারি এই নিয়োগ প্রাপ্তির আগে কঞ্জ্যুমার এডুকেশনের সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর এবং কঞ্জ্যুমার ফাইন্যান্সিয়াল প্রটেকশন ব্যুরোর চিফ অপারেটিং অফিসারের সিনিয়র অ্যাডভাইজার হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন।

এছাড়াও যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয় ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (ইউএসডিএ)-তেও কাজ করেছেন আহমেদ। নরসিংদীর সন্তান এবং ওয়াইয়োর একটি ইউনিভার্সিটির শিক্ষক ড. মাতলুব আহমেদ এবং ড. ফেরদৌস আহমেদ দম্পতির কন্যা ফারাহ হচ্ছেন বাংলাদেশ আনবিক শক্তি কমিশনের অবসরপ্রাপ্ত চেয়ারম্যান ড. আব্দুল বাতেন খানের নাতনি।

এর আগে, বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান জাইন সিদ্দিক হোয়াইট হাউজের ডেপুটি চিফ অব স্টাফের সিনিয়র এডভাইজার হয়েছেন। জাইনের মা-বাবা ময়মনসিংহের নান্দাইলের সন্তান। বাইডেনের ট্র্যাঞ্জিশন টিমে আন্তর্জাতিক গণমাধ্যম টিমেও গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান রুমানা আহমেদ। রুমানা বারাক ওবামার সময়েও হোয়াইট হাউজে কাজ করেছেন। ফারাহ আহমেদও বারাক ওবামার আমলে ভিন্ন একটি দায়িত্বে ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশি বংশোদ্ভূত আরেকজন বাইডেন প্রশাসনে

আপডেট সময় ১২:৫৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১