ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হুইলচেয়ারে করে ২৫০ মিটার উঁচুতে উঠলেন পা হারানো পর্বতারোহী

আকাশ নিউজ ডেস্ক: 

মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন এমন রোগীর জন্য অর্থ সংগ্রহ করতে দুঃসাহসিক কাজ করেছেন প্রতিবন্ধী এক পর্বতারোহী। তিনি হুইলচেয়ারে করে ২৫০ মিটার উঁচুতে উঠে সবাইকে তাক লাগিয়ে দেন৷

ওই পর্বতারোহীর নাম লাই চি ওয়াই। হংকংয়ের এই বিখ্যাত পর্বতারোহী গাড়ি দুর্ঘটনায় পা হারানোর আগে ক্লাইম্বিংয়ে চারবার এশিয়া চ্যাম্পিয়ন হয়েছিলেন৷ একসময় সারাবিশ্বে অষ্টম ছিলেন তিনি ৷

১০ ঘণ্টারও বেশি সময় ধরে হুইল চেয়ার চালিয়ে ২৫০ মিটার উঁচুতে ওঠেন ৩৭ বছর বয়সী এই ব্যক্তি।

১০ বছর আগে এক গাড়ি দুর্ঘটনায় সাবেক এই পর্বতারোহীর কোমরের নীচের অংশ অবশ হয়ে যায়। এরপরও দমে যাননি। হুইল চেয়ারে করে ক্লাইমিং মিশন চালিয়ে যান। তবে এতদিন কোলুন উপত্যকার ৩০০ মিটার উঁচু নীনা টাওয়ারের চূড়ায় উঠতে পারেননি৷

এই অসাধ্য সাধন করেন লাই চি ওয়াই। এর পর তিনি বলেন, আমি সত্যিই ভয় পেয়েছিলাম, পাহাড়ে ওঠার সময় পাথর বা ছোট ছোট গর্তগুলোতে ধরা যায়, কিন্তু এখন আমার গ্লাস দিয়ে শুধু তারের দড়ির ওপর ঝুলে থাকতে হয়৷

তবে এই দুঃসাহসিক কাজে রোগীদের জন্য ছয় লাখ ৭০ হাজার ৬৩৯ ডলার সংগ্রহ করতে পেরে তিনি আনন্দিত৷

লাই চি ওয়াই বলেন, আমি প্রতিবন্ধী তা ভুলে গিয়েছিলাম৷ আমি এখনও স্বপ্ন দেখতে পারি, যা পছন্দ করি সেটি করতে পারি৷ তবে অনেকেই প্রতিবন্ধীদের অসুবিধাগুলো বুঝতে পারেন না৷ তাদের ধারণা– আমরা দুর্বল, অসহায় এবং আমাদের সাহায্যের প্রয়োজন৷

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হুইলচেয়ারে করে ২৫০ মিটার উঁচুতে উঠলেন পা হারানো পর্বতারোহী

আপডেট সময় ১১:৪৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১