ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বৈদেশিক মুদ্রায় আয় করলে আন্তর্জাতিক কার্ডে নিতে পারবেন সেই ডলার

আকাশ জাতীয় ডেস্ক:   

বিদেশ থেকে দেশে ফিরে যারা বৈদেশিক মুদ্রায় অ্যাকাউন্ট খুলে ডলার জমা করেছেন, এছাড়া যারা দেশে বসে অনলাইনে বৈদেশিক মুদ্রা আয় করছেন, এখন থেকে তারা সেই ডলার আন্তর্জাতিক কার্ডে নিতে পারবেন। এজন্য নতুন করে পাসপোর্টে কোনও ঘোষণা বা এনডোর্সমেন্ট করতে হবে না।

বৃহস্পতিবার (২১ জানুয়ারী) বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন করে এই নির্দেশনা দিয়েছে। তবে কেউ নগদ ডলার নিলে অবশ্যই পাসপোর্টে এনডোর্সমেন্ট করতে হবে।

প্রসঙ্গত, বিদেশে গিয়ে একজন নাগরিক বছরে ১২ হাজার ডলারের সমপরিমাণ অর্থ খরচ করতে পারেন। সেটা নগদ ও কার্ড উভয় ধরনের লেনদেনের মাধ্যমে।

বিদেশে যাওয়ার সময় পাসপোর্ট এনডোর্সমেন্ট করতে হয়। এতে কী পরিমাণ মুদ্রা সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে, তার হিসাব থাকে। সাধারণত বিদেশে যাওয়ার সময় নগদ পাঁচ হাজার ডলার পর্যন্ত এনডোর্সমেন্ট করতে পারে ব্যাংক ও মানি চেঞ্জাররা। এর বাইরে আরও সাত হাজার ডলারের সমপরিমাণ অন্য মুদ্রা সঙ্গে নেওয়া যায়।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, সাধারণ নাগরিকদের কেউ বিদেশে গেলে ডলার নিতে বা দেশে বসে আন্তর্জাতিক কার্ড ব্যবহার করতে চাইলে, পাসপোর্ট এনডোর্সমেন্ট করতে হয়। তবে বিদেশি মুদ্রা আয় করেন- এমন অ্যাকাউন্ট থেকে কার্ডে ডলার নিতে চাইলে এখন আর কোনও ধরনের এনডোর্সমেন্ট করতে হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরের লাউচাপড়ায় ইত্যাদির নতুন পর্ব ২৫ সেপ্টেম্বর বিটিভিতে

বৈদেশিক মুদ্রায় আয় করলে আন্তর্জাতিক কার্ডে নিতে পারবেন সেই ডলার

আপডেট সময় ০১:২৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১