ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় নিশ্চিত করছে সরকার : আইনমন্ত্রী শেষের নাটকীয়তা উতরে বাংলাদেশের সিরিজ জয় জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের নির্মাণাধীন পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার দাবি, বড় সংঘাতের শঙ্কা বিএনপির শরিক দল ও জোটের সঙ্গে সোমবার বসবেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় আর্জেন্টিনার সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা প্রক্সি দিয়ে সরকারি চাকরি: মন্ত্রণালয়ে যোগ দিতে গিয়ে ধরা ৪ জন যুবককে কুপিয়ে হত্যা: ২১ বছর পর ২ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, মিলবে সর্বোচ্চ ২ লাখ টাকা ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: আমান উল্লাহ

নির্মাতা-সহকারীর মারামারি, শাহরুখের ছবির শুটিং বন্ধ

আকাশ বিনোদন ডেস্ক : 

যশ রাজ ফিল্মসের ব্যানারে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ ছবির সেটে পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে এক সহকারীর বচসার জেরে এক দিনের জন্য শুটিং বন্ধ রাখতে হয়েছে।

ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা না হলেও পুরোদমেই শুটিং চলছে মুম্বাইয়ে। ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করছেন জন আব্রাহাম। দীপিকা পাড়ুকোনকেও দেখা যাবে এ ছবিতে।

ইন্ডাস্ট্রির অন্দরের খবর, ‘ওয়্যার’-খ্যাত পরিচালক সিদ্ধার্থ সেটে কিছু কড়া অনুশাসন মানা পছন্দ করেন। সেই কারণে তিনি সেটে কারও কাছে ফোন রাখার অনুমতি দেন না। কিন্তু সংশ্লিষ্ট সহকারী তার কথা মানতে রাজি হননি। সেখান থেকেই বিবাদের সূত্রপাত। সেই সহকারী যখন সিদ্ধার্থকে কটু কথা শোনায়, তখন পরিচালক তার মেজাজ ধরে রাখতে পারেননি। তিনি ওই সহকারীকে থাপ্পড় মারেন। পাল্টা পরিচালককেও মারেন ওই সহকারী। পরিস্থিতি এত গম্ভীর হয়ে যায় যে, শুটিং পর্যন্ত বন্ধ রাখতে হয়।

পরে ওই সহকারীকে ছবি থেকে বরখাস্ত করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় নিশ্চিত করছে সরকার : আইনমন্ত্রী

নির্মাতা-সহকারীর মারামারি, শাহরুখের ছবির শুটিং বন্ধ

আপডেট সময় ১১:৫৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১