ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় নিশ্চিত করছে সরকার : আইনমন্ত্রী শেষের নাটকীয়তা উতরে বাংলাদেশের সিরিজ জয় জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের নির্মাণাধীন পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার দাবি, বড় সংঘাতের শঙ্কা বিএনপির শরিক দল ও জোটের সঙ্গে সোমবার বসবেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় আর্জেন্টিনার সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা প্রক্সি দিয়ে সরকারি চাকরি: মন্ত্রণালয়ে যোগ দিতে গিয়ে ধরা ৪ জন যুবককে কুপিয়ে হত্যা: ২১ বছর পর ২ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, মিলবে সর্বোচ্চ ২ লাখ টাকা ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: আমান উল্লাহ

‘স্পাইডার-ম্যান’ থেকে বাদ পড়ার শঙ্কায় ছিলেন টম হল্যান্ড

আকাশ বিনোদন ডেস্ক :

হলিউড তারকা টম হল্যান্ড বিশ্বজুড়ে ‘স্পাইডার-ম্যান’ চরিত্রের জন্য খ্যাত। অথচ ব্লকবাস্টার ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ সিনেমার পর তিনি ধরেই নিয়েছিলেন মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) সিনেমা ‘স্পাইডার-ম্যান’ থেকে বাদ পড়ছেন তিনি।

হলিউডভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি একথা প্রকাশ করেছেন টম হল্যান্ড। তিনি জানান, তার দৃঢ় ধারণা ছিল তাকে নিশ্চিত বাদ দেওয়া হবে ‘স্পাইডার-ম্যান’ থেকে।

টম হল্যান্ড বলেন, সিভিল ওয়ার’ শুটিংয়ের সময় থেকে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ শুটিং পর্যন্ত অন্তর্বর্তীকালে আমাকে বোঝানো হয়েছিল, তারা (এমসিইউ) আমাকে বাদ দিতে চলেছে। আমি জানিনা, কেন। তখনও ‘সিভিল ওয়ার’ মুক্তি পায়নি। আর আমি কারও কাছ থেকেই নিশ্চিত কোনও তথ্যই পাচ্ছিলাম না। আমি ঠিক বোঝাতে পারব না এটা কেমন ভয়াবহ পরিস্থিতি ছিল। অবিশ্বাস্য। সেসময়ের প্রতিটি মুহূর্ত আমার স্মরণীয় হয়ে আছে।

এর পরের খবর তো সবার জানা। তখন থেকে কয়েকটি মার্ভেল সিনেমায় অভিনয় করেছেন টম হল্যান্ড। এর মধ্যে দু’টি স্পাইডার-ম্যান সিনেমা রয়েছে। আরও আছে ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ এবং ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’।

টম হল্যান্ডের সবশেষ সিনেমা ছিল নেটফ্লিক্সের ‘দ্য ডেভিল অল দ্য টাইম’। সামনে তার তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এর মধ্যে রয়েছে ‘চেরি’, ‘কাওস ওয়াকিং’ এবং ‘আনচারটার্ড’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় নিশ্চিত করছে সরকার : আইনমন্ত্রী

‘স্পাইডার-ম্যান’ থেকে বাদ পড়ার শঙ্কায় ছিলেন টম হল্যান্ড

আপডেট সময় ১১:৫৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১