ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি সংসদে

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা লেখাপড়ায় পিছিয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্যরা। তারা যত দ্রুত সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পক্ষে দাবি জানিয়েছেন।

বুধবার (২০ জানুয়ারি) দুপুরে জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তারে ওপর আলোচনায় অংশ নিয়ে তিনজন সংসদ সদস্য এ দাবি জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য ও সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন বলেন, যতদ্রুত সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করা। করোনার কারণে শিক্ষায় আমরা পিছিয়ে পড়ছি। যতই ভার্চ্যুয়াল বলুন, আর যাই বলুন গ্রামের স্কুলের ছেলে-মেয়েরা কিছু করতে পারছে না।

চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, করোনার কারণে শিক্ষা দিকটা অনেক দুর্বল হয়ে গেছে। ছেলে-মেয়েরা লেখাপড়া করতে পারছে না। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় গ্রাম-গঞ্জের ছেলে-মেয়েদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করবো, বিষয়টি ভেবে দেখার। শিক্ষার্থীরা যাতে লেখাপড়া করতে পারে সেজন্য শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যবস্থা করে।

বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাবলু বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান চালু করা যায় কিনা ভেবে দেখা দরকার। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার পরিবেশ ভঙ্গুর অবস্থার মধ্যে চলে গেছে। বিষয়টি আরও পরীক্ষা-নীরিক্ষা করে জানুয়ারি মধ্যে চালু করলে ভালো হয়। তিনি সারাদেশের মসজিদের ইমামদের জন্য একটি ভাতা চালু করা এবং মসজিদের বিদ্যুতের বিল মওকুফ করার প্রস্তাব করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলা-বরিশাল সেতুসহ ছয় দফা দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি সংসদে

আপডেট সময় ০৩:২০:৩৬ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১