ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি আলিয়া ভাট

আকাশ বিনোদন ডেস্ক : 

আচমকাই হাসপাতালে ভর্তি করা হয়েছে আলিয়া ভাটকে। রবিবার সন্ধ্যায় মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয় এই বলিউড অভিনেত্রীকে। যে খবর প্রকাশ্যে আসতেই জোর শোরগোল শুরু হয়ে যায়।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, রবিবার আচমকাই শরীর খারাপ হতে শুরু করে আলিয়ার। শরীর ভালো নেই আঁচ পাওয়ার পরপরই নায়িকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের পরীক্ষার পর আপাতত ভালো আছেন আলিয়া। প্রয়োজনীয় ওষুধপত্র দিয়ে রবিবার রাতেই হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয় আলিয়াকে। আপাতত তিনি সুস্থ রয়েছেন বলে খবর। অত্যধিক পরিশ্রমের জেরেই আচমকা অসুস্থ হয়ে পড়েন আলিয়া ভাট। এরপরই তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেয়া হয়।

সম্প্রতি গাঙ্গুবাই কাঠিওয়াড়ির শুটিং শুরু করেছেন আলিয়া ভাট। পরিচালক সঞ্জয় লীলা বনশালির ওই সিনেমা নিয়ে ব্যস্ত মহেশ ভাটের মেয়ে। গাঙ্গুবাই কাঠিওয়াড়ির শুটিং থেকে সময় বের করেই আলিয়া সম্প্রতি রণথম্ভোরে উড়ে যান পরিবারের সঙ্গে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলা-বরিশাল সেতুসহ ছয় দফা দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু

হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি আলিয়া ভাট

আপডেট সময় ১১:৫১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১