ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ব্রিসবেন টেস্টে ঐতিহাসিক জয়ে সিরিজ ভারতের

আকাশ স্পোর্টস ডেস্ক: 

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেন টেস্টে ঐতিহাসিক জয় পেল ভারত। চার ম্যাচের টেস্টে সিরিজের শেষ ম্যাচের শেষ দিন (মঙ্গলবার) তিন ওভার বাকি থাকতে তিন উইকেটে জয় পেল অজিঙ্কা রাহানের দল। এই জয়ের মাধ্যমে ভারত চার ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল।

ব্রিসবেনে টেস্টে এর আগে অস্ট্রেলিয়া সর্বশেষ হেরেছিল ১৯৮৮ সালে। সেবার অজিদের প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। তারপর ৩২ বছরে এই প্রথমবার ব্রিসবেনে টেস্ট হারের স্বাদ পেল অজিরা। সেই ম্যাচের পর ব্রিসবেন টেস্টে টানা ৩১ ম্যাচে হারেনি অস্ট্রেলিয়া। ৩১ ম্যাচের মধ্যে তারা ২৪টিতে জয় পায় ও ৭টিতে ড্র করে। অন্যদিকে, ব্রিসবেনে সাতটি টেস্ট খেলে এই প্রথমবার জয় পেল ভারত। এর আগের ছয়টিতে তারা পাঁচটিতে হারে ও একটিতে ড্র করে।

ব্রিসবেনে সোমবার ম্যাচের চতুর্থ দিন ৩২৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ৪ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করে ভারত। মঙ্গলবার ম্যাচের শেষ দিন দুর্দান্ত শুরু করে তারা। দলীয় ১৮ রানে রোহিত শর্মা ফিরে গেলেও দ্বিতীয় উইকেট জুটিতে ১১৪ রানের পার্টনারশিপ করেন চেতেশ্বর পূজারা ও শুবম্যান গিল।

ব্যক্তিগত ৯১ রানে গিল ফিরে গেলে পূজারার সঙ্গে জুটি বাঁধেন রাহানে। ভারতীয় অধিনায়ক রাহানে ব্যক্তিগত ২৪ রানে আউট হন। পরে ক্রিজে নামে রিশাব পান্ত। ব্যক্তিগত ৫৬ রানে পূজারা আউট হয়ে গেলেও পান্ত দারুণ খেলতে থাকেন। শেষমেশ ৮৯ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। অজি পেসার প্যাট কামিন্স ৪টি উইকেট নেন।

গত ১৫ জানুয়ারি শুরু হয় ম্যাচ। প্রথম দিন টস জিতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে তারা ৩৬৯ রান করে অলআউট হয়। পরে ভারত তাদের প্রথম ইনিংসের ব্যাটিংয়ে নেমে ৩৩৬ রান করে অলআউট হয়। প্রথম ইনিংস শেষে ৩৩ রানের লিডে থাকে অজিরা। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা ২৯৪ রান করে অলআউট হয়।

ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ভারতীয় দলের রিশাব পান্ত। সিরিজ সেরা হয়েছেন অজি পেসার প্যাট কামিন্স।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রিয়াদ ও দাম্মামে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সব ফ্লাইট স্থগিত

ব্রিসবেন টেস্টে ঐতিহাসিক জয়ে সিরিজ ভারতের

আপডেট সময় ০৫:১৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১