ঢাকা ০৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ডিসিএইচটিকে ৫০ লাখ টাকার অনুদান জাপানের

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টকে (ডিসিএইচটি) ৫০ লাখ টাকার অনুদান দিয়েছে জাপান।

ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি ও ডিসিটিএইচের সেন্ট্রাল কোর্ডিনেশন কমিটির পরিচালক ওমর শরীফ ইবনে হাসানের মধ্যে এই অনুদান চুক্তি সই হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) ঢাকার জাপান দূতাবাস থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

দূতাবাস জানায়, জাপান দূতাবাসে গ্র্যান্ট অ্যাসিসট্যান্স ফর গ্র্যাস-রুটস্ হিউম্যান সিকিউরিটি প্রোজেক্টের (জিজিএইচএসপি) অধীনে এই অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়।

এর আগে ডিসিএইচটি ‘ঢাকা জেলা নবজাতক ও শিশু স্বাস্থ্য সুরক্ষা বাবস্থায় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ’ প্রকল্পের অধীনে অনুদান গ্রহন করে।

ডিসিএইচটি জনসাধারণের জন্য প্রাথমিক, মাধ্যমিক ও তৃতীয় স্তরের স্বাস্থ্যসেবা দিয়ে থাকে এবং একইসঙ্গে স্বাস্থ্যসেবা বিতরণ পরিষেবা খাতে দক্ষ মানব সম্পদ বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জিজিএইচএসপি অনুদানের আওতায় ডিসিএইচটি নবজাতক ও শিশু স্বাস্থ্য সুরক্ষা পরিষেবা দেওয়ার লক্ষ্যে ঢাকা কমিউনিটি হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম ক্রয় ও স্থাপন করা হবে। নবজাতক ও শিশু যাদের শ্বাসযন্ত্রের রোগ আছে, এই প্রকল্পের মাধ্যমে বিশেষায়িত চিকিৎসা সহায়তা পাবেন।

জাপান সরকার ১৯৮৯ সাল থেকে তৃণমূল পর্যায়ের মানুষের আর্থ-সামাজিক নিরাপত্তা উন্নয়নের জন্য জিজিএইচএসপির মাধ্যমে ১৯৭টি এনজিও প্রকল্পে অর্থায়ন করেছে। এই স্কিমের আওতায় বাংলাদেশ কর্মরত বিভিন্ন এনজিওকে সর্বমোট প্রায় ১৫ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরের লাউচাপড়ায় ইত্যাদির নতুন পর্ব ২৫ সেপ্টেম্বর বিটিভিতে

ডিসিএইচটিকে ৫০ লাখ টাকার অনুদান জাপানের

আপডেট সময় ০৯:৫৩:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১