ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউজার্সির গভর্নর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন বিরোধীদলের নেতা এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী: প্রধানমন্ত্রী বড় ভাইকে দাফনের কয়েক ঘণ্টা পরেই ছোট ভাইয়ের মৃত্যু কারাগারে অসুস্থ দীপু মনিকে নেওয়া হলো ঢামেকে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর একাত্তরের ভূমিকার জন্য একবারও ক্ষমা চাইলেন না: জামায়াতকে মির্জা ফখরুল ব্রাহ্মণবাড়িয়ায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত

ব্রিসবেন টেস্টে পাঁচ ক্যাচ নিয়ে রোহিতের রেকর্ড

আকাশ স্পোর্টস ডেস্ক:  

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে এক ম্যাচে পাঁচটি ক্যাচ ধরার রেকর্ড গড়লেন রোহিত শর্মা। ব্রিসবেন টেস্টে প্রথম ইনিংসে ব্যাটে উল্লেখযোগ্য কিছু করতে না পারলেও স্লিপে দাঁড়িয়ে একের পর এক ক্যাচ নিতে থাকেন। প্রথম ইনিংসে ৩টি ক্যাচ নেন রোহিত। দ্বিতীয় ইনিংসে ২টি ক্যাচ ধরে রেকর্ড গড়েন তিনি।

এর আগে একনাথ সোলকার, কৃষ্ণমাচারী শ্রীকান্ত, রাহুল দ্রাবিড়ের মত কিংবদন্তি ক্রিকেটাররা এই রেকর্ড গড়েছেন। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ ও টিম পেইনের ক্যাচ ধরেন তিনি। আর দ্বিতীয় ইনিংসে লাবুশেন ও ক্যামেরন গ্রিনের ক্যাচ ধরেন ভারতের সহ-অধিনায়ক।

প্রথম ইনিংসে ৪৪ রান করে আউট হন রোহিত। দ্বিতীয় ইনিংসে ৪ রানে ব্যাট করছেন তিনি। চতুর্থ দিনের খেলা বৃষ্টিতে বিঘ্নিত হয়। পঞ্চম দিনেও বৃষ্টির সম্ভাবনা আছে। সেক্ষেত্রে তৃতীয় টেস্টের মত চতুর্থ টেস্টও ড্র হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার

ব্রিসবেন টেস্টে পাঁচ ক্যাচ নিয়ে রোহিতের রেকর্ড

আপডেট সময় ০৭:২৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১