ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কঙ্গনার বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ

আকাশ বিনোদন ডেস্ক :  

নতুন ছবি ‘মণিকর্ণিকা রিটার্নস: দ্য লেজেন্ড অব দিদ্দা’র ঘোষণা দেয়ার একদিনের মধ্যেই কপিরাইট লঙ্ঘনের অভিযোগ উঠল বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের বিরুদ্ধে। অভিযোগ করেছেন লোহারের (পুঞ্চ) রাজকন্যা ও কাশ্মীরের রানিকে নিয়ে ‘দিদ্দা- দ্য ওয়ারিয়র কুইন অব কাশ্মীর’ বইটির লেখক আশিস কওল।

তার কথায়, ‘কঙ্গনার মতো অভিনেত্রীর এহেন আচরণে আমি অবাক। দিদ্দা যেহেতু কাশ্মীরের রানি ছিলেন, কঙ্গনা এই অভিযোগ অস্বীকার করতেই পারেন। কিন্তু আমার কাছে বইটির কপিরাইট আছে।’

লেখকের দাবি, ছয় বছর ধরে গবেষণা করে রানির সম্পর্কে তথ্য সংগ্রহ করে যে বইটি তিনি লিখেছেন, এত বিশদে দিদ্দাকে নিয়ে আর কোনো ইতিহাসবিদ লেখেননি। এর আগে একমাত্র কলহন দিদ্দাকে নিয়ে দুই পাতা লিখেছিলেন।

আশিস গত সেপ্টেম্বরে কঙ্গনাকে মেইল করে এই বইয়ের হিন্দি অনুবাদ ‘দিদ্দা- কাশ্মীর কি যোদ্ধা রানি’র জন্য ভূমিকা লিখে দেয়ার অনুরোধ করেন। তার উত্তর এখনও পাননি আশিস।

উল্টো দিদ্দাকে নিয়ে ছবির ঘোষণা দিয়ে দিয়েছেন অভিনেত্রী। তাতেই ক্ষুব্ধ লেখক। তবে আশিসের এই অভিযোগের কোনো উত্তর এখনও পর্যন্ত দেননি কঙ্গনা।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

কঙ্গনার বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ

আপডেট সময় ১০:৪৩:২১ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১