ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

পলিটেকনিক শিক্ষার্থীদের বরিশাল-কুয়াকাটা সড়ক অবরোধ

আকাশ জাতীয় ডেস্ক:

সেশনজট নিরসনসহ ৪ দফা দাবি আদায়ে ঘণ্টাব্যাপী বরিশাল-কুয়াকাটা সড়ক অবরোধ করে রাখেন পলিটেকনিক শিক্ষার্থীরা। এ সময় সড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়।

পরে পুলিশের অনুরোধে অবরোধ প্রত্যাহার করেন তারা।

শনিবার (১৬ জানুয়া‌রি) বেলা সোয়া ১১টায় বরিশাল-কুয়াকাটা মহাসড়কের সিঅ্যান্ডবি রোডের ১নং পুলের উপর সড়ক অবরোধ করেন বরিশালের সবগুলো পলিটেকনিকের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, তারা সেশনজটের শিকার হচ্ছেন। প্রতিষ্ঠানগুলো তাদের কাছ থেকে ফি আদায় করছে। এসব কারণে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সমস্যা সমাধানে কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করতেই সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন তারা।

পলিটেকনিক শিক্ষার্থীদের দাবিগুলো হলো— সেশনজট নিরসন করা; প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের ক্লাস চালু করে শর্ট সিলেবাসে পরীক্ষা নেওয়া; অতিরিক্ত ফি প্রত্যাহার এবং প্রাইভেট পলিটেকনিকে সেমিস্টার ফি অর্ধেক করা এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ করা।

জনসাধারণের দুর্ভোগ কমাতে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করে নিয়েছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন কো‌তোয়া‌লি ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

পলিটেকনিক শিক্ষার্থীদের বরিশাল-কুয়াকাটা সড়ক অবরোধ

আপডেট সময় ০৯:২৮:০৬ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১