ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

টাইগারদের ওডিআই দল ঘোষণা, নতুন মুখ মেহেদি-মাহমুদ ও শরিফুল

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন অফ-স্পিনার মেহেদি হাসান, ফাস্ট বোলার হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

গত বছরের শুরুর দিকে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা সর্বশেষ সিরিজ থেকে বাদ পড়েছেন চার জন। ভবিষ্যৎ পরিকল্পনায় না থাকায় প্রাথমিক স্কোয়াডেই ছিলেন না মাশরাফি বিন মর্তুজা এছাড়াও বাদ পড়েছেন পেসার শফিউল ইসলাম।

আল-আমিন হোসেন, নাঈম শেখ প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েছেন, তারা জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলেন। প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েছেন নাসুম আহমেদ, ইয়াসির আলী রাব্বি, মোসাদ্দেক হোসেন। আর ইনিজুরির কারণে আগেই বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন।

প্রত্যাশিত ভাবেই নিষেধাজ্ঞা শেষে দলে ফিরেছেন সাকিব আল হাসান। আর তিন বছর পর দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। সর্বশেষ ২০১৭ সালে ওয়ানডেতে খেলেছিলেন তিনি। আর প্রথমবারের মতো দলে জায়গা পেয়েছেন স্পিন অলরাউন্ডার শেখ মেহেদি হাসান এবং পেসার হাসান মাহমুদ ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী শরিফুল ইসলাম।

আগামী ২০, ২২ ও ২৫ জানুয়ারি তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। প্রথম দুটি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ও শেষটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে।

বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাশ, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রিয়াদ ও দাম্মামে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সব ফ্লাইট স্থগিত

টাইগারদের ওডিআই দল ঘোষণা, নতুন মুখ মেহেদি-মাহমুদ ও শরিফুল

আপডেট সময় ০৮:১৪:৪০ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১