ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোরীকে তুলে নিতে ব্যর্থ হয়ে ছুরিকাঘাতে দাদিকে খুন হামাসের শীর্ষ সামরিক প্রধানকে হত্যার দাবি ইসরাইলের ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব শুধু বাংলাদেশে নয়, ভারতেও পড়ছে: রিজভী নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, বহু শিক্ষার্থী অপহরণ টাকা ছাপানোর অভিযোগ ‘গালগল্প’: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা দেশের স্বার্থ নষ্ট হয়, এমন চুক্তি করবে না সরকার: স্থানীয় সরকারমন্ত্রী নাসির-তামিমার সাজা হলে সমাজে ব্যভিচার দূর হবে : বাদীর আইনজীবী কুমিল্লা বিভাগের দাবি পূরণের আশ্বাস প্রধানমন্ত্রীর এক বছরের মধ্যে ৫০ লাখ মানুষের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে: প্রধানমন্ত্রী দেশে অনেক প্রতিষ্ঠান রাজনৈতিক প্রভাবের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে: অর্থমন্ত্রী

লটারিতে বালক স্কুলে ভর্তির সুযোগ পেল বালিকা

আকাশ জাতীয় ডেস্ক: 

মহামারি করোনার কারণে এ বছর দেশের সরকারি বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া চলছে লটারির মাধ্যমে। গেল সোমবার অনলাইনে ভর্তির ফলাফল প্রকাশ করা হয়। এতে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ভর্তির ‘সুযোগ পেয়েছে এক মেয়ে। বিষয়টি নিয়ে শহরজুড়ে সমালোচনা শুরু হয়েছে। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, অভিভাবকদের ভুলেই এ কাণ্ড ঘটেছে।

ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে।

প্রকাশিত ফলাফলের তালিকায় দেখা যায়, সেখানে নাম এসেছে এক মেয়ে শিক্ষার্থীর। ভর্তির সুযোগ পাওয়া সেই শিক্ষার্থী হলেন ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার সনগাও গ্রামের হায়দার আলির মেয়ে ওয়াসিমা আক্তার লুবনা।

এ বিষয়ে বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিজুস কান্ত রায় বলেন, ওই ছাত্রী শিক্ষার্থীকে অন্য কোথাও ভর্তি নেয়া হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়। এখানে আমাদের বলার কিছু নেই।

কীভাবে বালক বিদ্যালয়ে একজন মেয়ে ভর্তির সুযোগ পেল, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিভাবকের ভুলের কারণে এমন হয়েছে। কারণ, ভর্তির ফরমে পাঁচটি বিদ্যালয়ের নাম থাকে। ওই পাঁচটির মধ্যে যে কোনো বিদ্যালয় অভিভাবকরা সিলেক্ট করেন। এখানে হয়তো ভুলে তারা ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় সিলেক্ট করেছিলেন। যে কারণে লটারিতে বালক বিদ্যালয়ে সে ভর্তির সুযোগ পেয়েছে।

ওই শিক্ষার্থীর বাবা হায়দার আলি জানান, আবেদন প্রক্রিয়ায় আমার কোনো ভুল ছিলো না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরীকে তুলে নিতে ব্যর্থ হয়ে ছুরিকাঘাতে দাদিকে খুন

লটারিতে বালক স্কুলে ভর্তির সুযোগ পেল বালিকা

আপডেট সময় ০২:৩১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১