ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোরীকে তুলে নিতে ব্যর্থ হয়ে ছুরিকাঘাতে দাদিকে খুন হামাসের শীর্ষ সামরিক প্রধানকে হত্যার দাবি ইসরাইলের ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব শুধু বাংলাদেশে নয়, ভারতেও পড়ছে: রিজভী নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, বহু শিক্ষার্থী অপহরণ টাকা ছাপানোর অভিযোগ ‘গালগল্প’: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা দেশের স্বার্থ নষ্ট হয়, এমন চুক্তি করবে না সরকার: স্থানীয় সরকারমন্ত্রী নাসির-তামিমার সাজা হলে সমাজে ব্যভিচার দূর হবে : বাদীর আইনজীবী কুমিল্লা বিভাগের দাবি পূরণের আশ্বাস প্রধানমন্ত্রীর এক বছরের মধ্যে ৫০ লাখ মানুষের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে: প্রধানমন্ত্রী দেশে অনেক প্রতিষ্ঠান রাজনৈতিক প্রভাবের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে: অর্থমন্ত্রী

বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন শাবিপ্রবির ৯৫ শিক্ষার্থী

আকাশ জাতীয় ডেস্ক: 

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা সহযোগিতা প্রকল্প ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ পাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) ৯৫ জন শিক্ষার্থী।

গত রোববার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে প্রকাশিত ও উপসচিব রেজা-উন-নবী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এবং খাদ্য ও কৃষিবিজ্ঞান এই তিন ক্যাটাগরি এবং এবং নবায়ন গ্রুপসহ ফেলোশিপ পাচ্ছেন ৩ হাজার ৩০৫ জন শিক্ষার্থী।

শাবিপ্রবির নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে ৩৬ জন, খাদ্য ও কৃষি বিজ্ঞান ক্যাটাগরিতে ২২ জন এবং জীব ও চিকিৎসাবিজ্ঞান ক্যাটাগরিতে ৩৬ জন এবং নবায়নসহ পিএইচডি ক্যাটাগরিতে একজনসহ সবমিলিয়ে মোট ৯৫ জন শিক্ষার্থী ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছেন।

এতে স্নাতকোত্তরের শিক্ষার্থীরা জনপ্রতি ৫৪ হাজার টাকা, এমফিল গবেষণার জন্য ৬৮ হাজার ৪০০ টাকা এবং পিএইচডি গবেষকরা তিন লাখ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরীকে তুলে নিতে ব্যর্থ হয়ে ছুরিকাঘাতে দাদিকে খুন

বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন শাবিপ্রবির ৯৫ শিক্ষার্থী

আপডেট সময় ১১:১৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১