ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিয়ের ৫ দিন পর হোটেল থেকে পুলিশ সদস্যের স্ত্রীর লাশ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:  

বিয়ের ৫ দিন পর একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাজধানীর উত্তর কমলাপুরের হোটেল সিটি প্যালেস ইন্টারন্যাশনাল নামে আবাসিক হোটেল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মেহনাজ জেরিন নিপা (২৪) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বড়ধুশিয়া গ্রামের হুমায়ুন মিয়ার মেয়ে। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সমাজকল্যাণ বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন।

নিহত নিপার বিয়ে হয় একই উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা ও পুলিশের বিশেষ শাখার (এসবি) কনস্টেবল জাহিদুল ইসলাম রুবেলের সঙ্গে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, বছরের প্রথম দিন (১ জানুয়ারি) নিপার সঙ্গে রুবেলের বিয়ে হয়। গত রোববার গ্রামের বাড়ি থেকে স্বামীর সঙ্গে ঢাকায় আসেন নিপা।

চাকরির কারণে স্বামী রুবেলের বাসস্থান অফিসের মেস হওয়ায় স্ত্রীকে নিয়ে ওঠেন রাজধানীর উত্তর কমলাপুরের হোটেল সিটি প্যালেস ইন্টারন্যাশনাল নামের একটি আবাসিক হোটেলে। আর সেই হোটেল থেকে মঙ্গলবার বের করা হয় মেহনাজ জেরিন নিপার লাশ।

নিহতের ভাই আহসানুল কবিরের অভিযোগ, স্বামী রুবেলই তাকে আত্মহত্যায় প্ররোচিত করেছে।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় ভেতর থেকে রুমের দরজা বন্ধ ছিল। এ ঘটনায় স্বামী জাহিদুল ইসলাম রুবেলের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মতিঝিল থানায় মামলা দায়ের করেছেন নিহতের ভাই আহসানুল কবির।

হোটেল কর্তৃপক্ষ জানায়, গত ৩ জানুয়ারি স্বামী-স্ত্রী পরিচয়ে ২ জন হোটেলের ওই রুমটি ভাড়া নেন। এরপর স্বামী অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হওয়ার কথা বলে হোটেল থেকে চলে যান। এ সময় ওই তরুণী হোটেলে একাই ছিলেন। মঙ্গলবার সকালে কোনো সাড়াশব্দ না পাওয়ায় খবর পেয়ে পুলিশ এসে রুমের দরজা ভেঙে লাশ উদ্ধার করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিয়ের ৫ দিন পর হোটেল থেকে পুলিশ সদস্যের স্ত্রীর লাশ উদ্ধার

আপডেট সময় ১১:২৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১