ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

পাট রপ্তানি বেড়েছে সাড়ে ৩০, ওষুধ সোয়া ১৭ শতাংশ

আকাশ জাতীয় ডেস্ক:  

বিশ্ববাজারে বাড়ছে বাংলাদেশি পাট ও পাট জাত পণ্যের কদর। বেড়েছে দেশীয় ওষুধ রপ্তানিও। চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম ছয় মাসে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বেড়েছে ৩০ দশমিক ৫৬ শতাংশ। ওষুধ রপ্তানি বেড়েছে ১৭ দশমিক ১৫ শতাংশ।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, অর্থবছরের প্রথমার্ধে ৬৬ কোটি ৮১ লাখ ডলারের পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ৩০ দশমিক ৫৬ শতাংশ বেশি। লক্ষ্যমাত্রার চেয়ে ২০ দশমিক ২৯ শতাংশ বেশি রপ্তানি আয় বেড়েছে।

এর আগে গত ২০১৯-২০ অর্থবছরে পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে ৮৮ কোটি ২৩ লাখ ডলার আয় করেছিল বাংলাদেশ, যা ছিল আগের ২০১৮-১৯ অর্থবছরের চেয়ে ৮ দশমিক ১০ শতাংশ বেশি।

ইপিবির পরিসংখ্যান থেকে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথমার্ধে ৮ কোটি ৪৯ লাখ ডলারের কাঁচা পাট, ৪৪ কোটি ৯২ লাখ ডলারের পাটের সুতা, ৯ কোটি ১৮ লাখ ডলারের চট ও বস্তা রপ্তানি হয়েছে। পাটের সুতা রপ্তাতানিতে ৪২ দশমিক ৭৭ শতাংশ এবং চট ও বস্তায় ৫৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। তবে বিগত অর্থবছরের তুলনায় কাঁচা পাটের রপ্তানি কমেছে ৪ শতাংশ।

এদিকে, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে বাংলাদেশ ৮ কোটি ৬৩ লাখ ডলারের ওষুধ রপ্তানি করেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ১৫ শতাংশ বেশি। এই সময় ওষুধ রপ্তানি ছিল ৮ কোটি ১৫ লাখ ডলার। লক্ষ্যমাত্রার চেয়ে ৫ দশমিক ৮২ শতাংশ বেশি আয় হয়েছে।

গত ২০১৯-২০২০ বছরের প্রথম ছয় মাসে ৭ কোটি ৩৬ লাখ ডলারের ওষুধ রপ্তানি করেছিল বাংলাদেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরের লাউচাপড়ায় ইত্যাদির নতুন পর্ব ২৫ সেপ্টেম্বর বিটিভিতে

পাট রপ্তানি বেড়েছে সাড়ে ৩০, ওষুধ সোয়া ১৭ শতাংশ

আপডেট সময় ০৫:১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১