ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা, বিপাকে শিক্ষার্থীরা ফজলুর রহমান মুক্তিযুদ্ধে নিজের অবদান বলতে গিয়ে অন্যের অবদানকে হাতুড়িপেটা করেছেন :শফিকুর রহমান মুক্তিযুদ্ধের সঙ্গে গণঅভ্যুত্থানের তুলনা করা অন্যায় : ফজলুর রহমান ভারতীয় ভিসা-সংক্রান্ত বিষয়ে দ্রুতই ইতিবাচক পরিবর্তন আসবে : পররাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের অনেকেই আমাকে ‘ফজা পাগলা’ বলে ডাকে: সংসদে ফজলুর রহমান কোদাল দিয়ে কুপিয়েই দাদি-ফুফুসহ ৩ জনকে হত্যা করে আকাশ থানায় মামলা করতে গিয়ে হয়রানি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ-জ্বালানি ইতিহাসে নতুন অধ্যায়ে বাংলাদেশ ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর রাজধানীতে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ

শেখ জামালকে হারিয়ে শেষ চারে বসুন্ধরা কিংস

আকাশ স্পোর্টস ডেস্ক:  

ব্রাজিল-আর্জেন্টিনা যুগলবন্দীতে ভর করে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে ফেডারেশন কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস।

রোববার (৩ জানুয়ারি) তৃতীয় কোয়ার্টার ফাইনালে শেখ জামালকে ২-০ গোলে হারিয়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে সমান আধিপত্য বিস্তার করে খেলার চেষ্টা করে দু’দলই। তবে গোলের ঠিকানা খুঁজে পায় বসুন্ধরা কিংস। দশম মিনিটে পেনাল্টি ডি-বক্সের ডান দিক দিয়ে পাওয়া বলে ক্রস করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার জোনাথন ফার্নান্দেস। সেই ক্রস থেকে বল পেয়ে পায়ের টোকায় বল জালে পাঠান আর্জেন্টাইন স্ট্রাইকার রাউল অস্কার।

২৪ মিনিটের মাথায় কর্নার থেকে পেনাল্টি বক্সের বাইর বল পান বসুন্ধরার মাসুক মিয়া জনি। তার জোরালো শট ক্রসবার ঘেষে বেরিয়ে যায়। ৩৪তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পায় অস্কার ব্রুজোনের দল। পেনাল্টি ডি-বক্সের ভেতরে বল পেয়ে এগিয়ে আসা গোলরক্ষকের ওপর দিয়ে চিপ করেন জোনাথন। সেই বল গোললাইন অতিক্রম করার ঠিক আগ মুহূর্তে ফিরিয়ে দেন শেখ জামালের ডিফেন্ডার মোজাম্মেল হোসেন।

প্রথমার্ধের শেষদিকে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল শেখ জামাল। ৪২তম মিনিটে সলোমন কিংয়ের পাস থেকে বল পান জামালের ওমর জোবে। বসুন্ধরার গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যের অনেক ওপর দিয়ে বল বাইরে পাঠান এই গাম্বিয়ান স্ট্রাইকার। ফলে ১-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে বুসন্ধরা।

বিরতির পর ৬২তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পায় বসুন্ধরা। পেনাল্ট বক্সের ডানদিক দিয়ে সতীর্থের বাড়ানো ক্রস হেড দেন মাহবুবুর রহমান সুফিল। সেই হেড ফিরিয়ে দেন শেখ জামালের গোলরক্ষক মামুন খান। ফিরতি বল আবার শট করেন রাউল অস্কার। সেই শট পোস্টে লেগে ফিরে আসে।

৬৮তম মিনিটে আবারও গোলের সুযোগ পান বসুন্ধরার রবসন দি সিলভা রবিনিয়ো। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও বল গোল পোস্টের ওপর দিয়ে মারেন ব্রাজিলিয়ান স্টাইকার। ৭৭ম মিনিটে আরও একটি সুযোগ পান এই ব্রাজিলিয়ান স্টাইকার। তার নেওয়া শটটি কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক।

ম্যাচের শেষ দিকে ৮৭ম মিনিটে বসুন্ধরার জোনাথন বল পেয়ে এগিয়ে নিয়ে যান। কিন্তু শেখ জামালের গোলরক্ষক অনেকটা এগিয়ে এসে তাকে ফাউল করেন। ফলে ফ্রি-কিক পায় বসুন্ধরা। সেই ফ্রি-কিক থেকেই গোল আদায় করে নেন রোবসন। বাকি সময় দুই দলের জালে সুরক্ষিত থাকলে জয় নিয়েই মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।

সেমিফাইনালে বসুন্ধরার প্রতিপক্ষ চতুর্থ কোয়ার্টার ফাইনালের জয়ী দল ঢাকা আবাহনী অথবা উত্তর বারিধারা। সোমবার (৪ জানুয়ারি) শেষ চার নিশ্চিতের লড়াইয়ে নামবে এই দুই দল। এর আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে সাইফ স্পোর্টিং ক্লাব ও চট্টগ্রাম আবাহনী।

Tag :
আপলোডকারীর তথ্য

টাকা উত্তোলনে বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই

শেখ জামালকে হারিয়ে শেষ চারে বসুন্ধরা কিংস

আপডেট সময় ০৮:০৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১