ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বছরের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচক ঊর্ধমুখী

আকাশ জাতীয় ডেস্ক: 

দেশের দুই পুঁজিবাজারেই রবিবার বছরের প্রথম কার্যদিবসে মূল্য সূচকের ঊর্ধমুখী প্রবণতা দেখা যাচ্ছে। লেনদেনেও দেখা যাচ্ছে ভালো গতি।

এদিন মাত্র ১০ মিনিটের লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭০ পয়েন্ট বেড়ে গেছে। আর লেনদেন ২০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)-ও লেনদেনের শুরুতে মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

সূচকের বড় উত্থানের পাশাপাশি দুই বাজারেই লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে।

এদিন লেনদেনের শুরু হওয়ার আগেই ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান মূল্য সূচক ৫৫ পয়েন্ট বেড়ে যায়। আর প্রথম তিন মিনিটের লেনদেনে সূচকটি বাড়ে ৮৫ পয়েন্ট।

এরপর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা কিছুটা কমে। এতে প্রথম ১০ মিনিটের লেনদেনে ডিএসইর প্রধান সূচক বাড়ে ৭০ পয়েন্ট। আর এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ২০ মিনিটের লেনদেনে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৭১ পয়েন্ট।

ঢাকা স্টক এক্সচেঞ্জের অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ বেড়েছে ১৯ পয়েন্ট। আর ডিএসই-৩০ সূচক বেড়েছে ৪৬ পয়েন্ট।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২০৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৫৪টির। আর ৫১টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৩১৫ কোটি সাত লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৩১ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ছয় কোটি ৮১ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ৯৫ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৪ টির, কমেছে ১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরের লাউচাপড়ায় ইত্যাদির নতুন পর্ব ২৫ সেপ্টেম্বর বিটিভিতে

বছরের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচক ঊর্ধমুখী

আপডেট সময় ১২:২৩:৪০ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১