ঢাকা ১০:২৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ী হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ হবে : চিফ প্রসিকিউটর বিরোধী দল দমনে সরকার বলপ্রয়োগের পথই বেছে নিয়েছে: হাসনাত আবদুল্লাহ এনসিপি নেতার বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও ছিনতাইয়ের অভিযোগ কর্ণফুলী নদী থেকে তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার নরসিংদীতে বাড়িতে ঢুকে যুবকের মাথায় ও পায়ে গুলি করে হত্যা অবদান নিয়ে বিতর্ক তুলে যারা অনৈক্য তৈরি করেছে ব্যর্থতার দায় তাদের: এবি পার্টি তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী আমরা ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি : মির্জা ফখরুল জুলাইয়ে দেশে এলো ৩৫ হাজার ৪০০ কোটি টাকার রেমিট্যান্স

ভারতের ওপর পেঁয়াজের নির্ভরতা কমানোর সুপারিশ

আকাশ জাতীয় ডেস্ক: 

পেঁয়াজ সংকট কাটাতে ভারতের ওপর শতভাগ নির্ভরতা কমানোর জন্য কৃষি মন্ত্রণালয়কে যথাযথ ব্যবস্থা নিতে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মতিয়া চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির সদস্য কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, মুহা. ইমাজ উদ্দিন প্রাং, মো. মোসলেম উদ্দিন, মো. মামুনুর রশীদ কিরণ, আনোয়ারুল আবেদীন খান, উম্মে কুলসুম স্মৃতি এবং হোসনে আরা বৈঠকে অংশ নেন।

এ বৈঠকে পূর্ববর্তী বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের অগ্রগতি এবং কালোজিরা, আলু, পেঁয়াজ ও কৃষি মন্ত্রণালয়ের সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।

বৈঠকে করোনাকালে নিম্নমানের জীবনরক্ষাকারী সামগ্রী এবং নিম্নমানের কৃষি যন্ত্রপাতি সরবরাহ করায় এসিআই কোম্পানির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

দেশে উৎপাদনের বাইরেও প্রতি বছর প্রায় ৬/৭ লাখ টন পেঁয়াজের ঘাটতি থাকে, গত বছর পূর্ব ঘোষণা ছাড়াই ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। হঠাৎ করে তৈরি হওয়া এ ধরনের পেঁয়াজ সংকট কাটাতে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ নিতে ও ভারতের ওপর শতভাগ নির্ভরতা কমানোর জন্য মন্ত্রণালয়কে যথাযথ ব্যবস্থা নেওয়া সুপারিশ করা হয়।

বৈঠকে বাংলাদেশে পেঁয়াজ ও পাটের বীজ রপ্তানির ওপর ভারতের নিষেধাজ্ঞার প্রভাব হ্রাস করতে গবেষণা ও বিকল্প পরিকল্পনা নিতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

করোনাকালে অধিকাংশ রেস্টুরেন্ট বন্ধ থাকার পরও আলু ও পেঁয়াজের ঘাটতি থাকার কারণ উদঘাটনের জন্য যথাযথ ব্যবস্থা নিতে সুপারিশ করে কমিটি।

আগামী বোরো মৌসুমের সঠিক ব্যবস্থাপনা এবং আউশ মৌসুমের উৎপাদন বৃদ্ধিকরণে উন্নত জাতের বীজ কৃষকদের কাছে পৌঁছানো ও আবাদি এলাকা যথাসম্ভব বৃদ্ধি করতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

ভারতের ওপর পেঁয়াজের নির্ভরতা কমানোর সুপারিশ

আপডেট সময় ১১:২১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০