ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নববধূকে আত্মহত্যার প্ররোচনা মামলায় স্বামীসহ ৩ জন গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক: 

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া গ্রামে এক নববধূকে আত্মহত্যা প্ররোচনার মামলায় স্বামীসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নিহতের ভাই বিমল মন্ডল বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়েরের পর ওই ৩ জনকে গ্রেফতার করা হয়। তারা হলো স্বামী আকাশ, শাশুড়ি সুশীলা এবং দেবর পলাশ। নিহত নববধূ লতিকা মন্ডল (২০) গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার লাখন্ডা গ্রামের নিত্যানন্দ মন্ডলের মেয়ে। লতিকার স্বামী আকাশ আগৈলঝাড়ার কোদালধোয়া গ্রামের কালীপদ বালার ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা আগৈলঝাড়া থানার এসআই মিজানুর রহমান জানান, গত ৬ মাস আগে পারিবারিকভাবে লতিকা মন্ডলের সাথে আকাশের বিয়ে হয়। বিয়ের পর স্বামী ও শাশুড়ি এবং পরিবারের লোকজন বিভিন্ন অজুহাতে লতিকার সাথে দুর্ব্যবহার করতো। তাদের দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়ে বুধবার রাতে কীটনাশক পান করে লতিকা। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নববধূকে আত্মহত্যার প্ররোচনা মামলায় স্বামীসহ ৩ জন গ্রেফতার

আপডেট সময় ০৯:০৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০