ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’

আকাশ বিনোদন ডেস্ক : 

ঢাকার স্টার সিনেপ্লেক্সের সব শাখায় মুক্তি পাচ্ছে হলিউডের অ্যাডভেঞ্চার-অ্যাকশন মুভি ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’। এর আগে করোনা মহামারির কারণে কয়েকবার পিছিয়েছে সিনেমাটির মুক্তির তারিখ। অবশেষে গত ১৬ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে এটি। সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে ছবিটি।

আগামী ২৫ ডিসেম্বর থেকে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা, সীমান্ত সম্ভার, মহাখালী এসকেএস টাওয়ার শাখায় দেখা যাবে এই ছবিটি।

আইএমডিবির র‌্যাঙ্কিয়ে প্যাটি জেনকিনসের চলচ্চিত্রটি ১০ এ পেয়েছে ৬ দশমিক ৯। এর আগে ২০১৭ সালে সুপারহিরো মুভি ‘ওয়ান্ডার ওমেন’ তৈরি করে দর্শকপ্রিয়তা পেয়েছিলেন তিনি।

‘ওয়ান্ডার ওম্যান’র অভিনেত্রী গ্যাল গ্যাডট থাকছেন ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’-এও। ২০১৭ সালে ‘ওয়ান্ডার ওম্যান’ মাত্র ১২০ মিলিয়ন বাজেটের ছবিটি ব্যবসা করেছিল ৮২১ মিলিয়নের বেশি। এরপর ভক্তরা অপেক্ষা করেছিলেন তার দ্বিতীয় সিনেমার জন্য।

‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’-তে ডায়নার চরিত্রে দেখা যাবে গ্যাল গ্যাডটকে। এছাড়াও, স্টিভের চরিত্রে রয়েছেন ক্রিস পাইন, চিতা অবতারে ক্রিস্টেন উইগ ও ভিলেন ম্যাক্সওয়েল লর্ডের ভূমিকায় পেদ্রো পাসকেল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলা-বরিশাল সেতুসহ ছয় দফা দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু

স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’

আপডেট সময় ১০:১৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০