ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নির্যাতন, মাদারীপুরে প্রতারণার শিকার অর্ধশতাধিক যুবক আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই মোদি-শাহ’র পদত্যাগ দাবি রাহুল গান্ধীর শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার

মাদক মামলা: সমন পেয়েও অনুপস্থিত অর্জুন রামপাল, চাইলেন সময়

আকাশ বিনোদন ডেস্ক :  

বলিউড অভিনেতা অর্জুন রামপালকে সমন পাঠিয়েছিল এনসিবি। গতকাল বুধবার (১৬ ডিসেম্বর) মুম্বাইয়ে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল রামপালের। কিন্তু তিনি জানিয়েছেন, এখনই তার পক্ষে এনসিবি আধিকারিকদের সামনে উপস্থিত হওয়া সম্ভব নয়। ২২ ডিসেম্বর পর্যন্ত সময় চেয়ে আবেদন করেছেন এই অভিনেতা।

বলিউডের মাদক কাণ্ডে এর আগেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে অর্জুনকে। কেবল তিনিই নন, তার প্রেমিকা গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেসকেও জিজ্ঞাসাবাদ করেছে এনসিবি।

এনসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, অর্জুনের দেওয়া বিবৃতির সঙ্গে তার প্রেমিকা গ্যাব্রিয়েলার দেওয়া বিবৃতি বহু ক্ষেত্রেই মিলছে না। তদন্তের নতুন গতিপ্রকৃতিতে উঠে এসেছে আরও নতুন তথ্য। ফলে আর একবার অর্জুনের সঙ্গে কথা বলা জরুরি হয়ে উঠেছে। তাই তাকে দ্বিতীয়বারের জন্য সমন পাঠানো হয়েছে।

এর আগে নভেম্বরেই বান্দ্রায় অর্জুনের বাড়িতে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ ওষুধ ও ইলেকট্রনিক গেজেট বাজেয়াপ্ত করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তারপর ১৩ নভেম্বর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় প্রায় সাত ঘণ্টা ধরে। দুইবার জিজ্ঞাসাবাদ করা হয় গ্যাব্রিয়েলাকেও।

এনসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, মাদক কাণ্ডে অর্জুনের নাম জড়িয়েছে গ্যাব্রিয়েলার ভাই আগিসিলাওসের কারণে। এরপর ১৭ অক্টোবর মাদক সমেত লোনাভালা থেকে গ্রেফতার করা হয়েছিল তাকে। তারপর থেকেই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসারদের সন্দেহের তালিকায় রয়েছে‌ন অর্জুন রামপাল ও তার প্রেমিকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদক মামলা: সমন পেয়েও অনুপস্থিত অর্জুন রামপাল, চাইলেন সময়

আপডেট সময় ১০:৪৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০