ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই মোদি-শাহ’র পদত্যাগ দাবি রাহুল গান্ধীর শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার বিএনপি সরকার হাওয়ায় ভেসে আসেনি: আযম খান ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ যেকোনো দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে: জুবাইদা রহমান

মোদীকে আক্রমণের পর এবার নির্বাচনে লড়ার ঘোষণা কমল হাসানের

আকাশ বিনোদন ডেস্ক : 

দু’দিন আগেই ভারতের প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বক্তব্য দেন দক্ষিণী সুপারস্টার কমল হাসান। এবার নিজের রাজনীতিতে পদার্পণের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন তিনি।

বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। তাতেই সোমবার সিলমোহর দিলেন অভিনেতা থেকে রাজনীতিবিদ কমল হাসান। ২০২১ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে লড়বেন তিনি।

আসন্ন নির্বাচনের প্রচার শুরু করে দিয়েছেন মাক্কাল নিধি মইয়াম (এমএনএম) দলের পুরোধা কমল হাসান। সোমবার জানিয়ে দিলেন তিনি নিজেও নির্বাচনে লড়বেন। সংবাদসংস্থা এএনআইকে তিনি একথা জানিয়েছেন। তবে কোন আসন থেকে কমল হাসান লড়বেন তা এখনই জানাননি তিনি।

দাক্ষিণাত্যের ভোট নিয়ে বছরশেষে সরগরম রাজনৈতিক মহল। কমল হাসানের আগেই নিজের নতুন রাজনৈতিক দল তৈরি করার কথা ঘোষণা করেছেন সুপারস্টার রজনীকান্ত।

টুইটারে থালাইভা জানিয়ে দিয়েছেন, ৩১ ডিসেম্বর নিজের নতুন দলের নাম তিনি ঘোষণা করবেন। জানান ধর্ম কিংবা বর্ণের বৈষম্য ঘুচিয়ে সৎ, স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও আধ্যাত্মিক রাজনৈতিক আদর্শে চলবে তার দল। তামিলনাড়ুর আসন্ন নির্বাচনে জেতার বিষয়েও আশাবাদী তিনি।

উল্লেখ্য, রোববারই নতুন সংসদ ভবন তৈরি করা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করেছিলেন কমল হাসান। লিখেছিলেন, ‘করোনা মহামারিতে যখন প্রায় স্তব্ধ জনজীবন, অর্ধেক মানুষ না খেয়ে রয়েছে। এখন হাজার কোটি খরচ করে নতুন সংসদ ভবন তৈরির প্রয়োজন কী?’

কমল হাসানের এমন বক্তব্যের পর থেকেই রাজনীতিতে তার আশু পদার্পণের গুঞ্জন জোরালো ছিল। তারপর সোমবারই নিজে ভোটে লড়ার কথা ঘোষণা করলেন তিনি। সিনেমার মতো রাজনীতির ময়দানেও বেশ আক্রমণাত্মক মেজাজেই লড়বেন ‘ইন্ডিয়ান’খ্যাত তারকা, এমনটাই ধারণা বিশেষজ্ঞ মহলের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর

মোদীকে আক্রমণের পর এবার নির্বাচনে লড়ার ঘোষণা কমল হাসানের

আপডেট সময় ০৯:৫০:০৬ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০