ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কদমতলীতে আগুনে পুড়লো ২১ ঘর, একজনের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজধানীর কদমতলীর শ্যামপুর বরইতলা এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে ২১টি ঘর পুড়ে গেছে। এ ঘটনায় দেলোয়ার (১৮) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৩ ডিসেম্বর) দিনগত রাত পৌনে তিনটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কদমতলী বরইতলায় একটি সেমি পাকা ভবনের উপরে ২১টি ছোট ছোট কক্ষ ছিল। বৈদ্যুতিক গোলযোগের কারণে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ভোর পৌনে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থলের একটি কক্ষ থেকে দগ্ধ অবস্থায় দেলোয়ারের মরদেহ উদ্ধার করা হয়। অগ্নিকাণ্ডে ২১টি ঘড় পুড়ে গেছে।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জামাল উদ্দিন মীর জানান, আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে একটি কক্ষের ভেতর থেকে দেলোয়ারের মরদেহ উদ্ধার করে। এ ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল মর্গে রাখা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলা-বরিশাল সেতুসহ ছয় দফা দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু

কদমতলীতে আগুনে পুড়লো ২১ ঘর, একজনের মৃত্যু

আপডেট সময় ১২:১৬:১০ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০