ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

‘শালিনীর নায়ক হয়ে বলিউডে পা রাখছেন’ আমির-পুত্র

আকাশ বিনোদন ডেস্ক :

রুপালি পর্দায় পা রাখতে চলেছেন আমির খানের ছেলে জুনাইদ। এ খবরে আমির-অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। স্টার কিডদের বলিউডে আসাটা নতুন নয়। সেই তালিকায় নবতম সংযোজন জুনাইদ। যদিও আগে শোনা গিয়েছিল তিনি ন‌াকি নিজেকে লাইমলাইট থেকে দূরেই রাখতে চান। অবশেষে মত বদল করলেন আমির পুত্র।

তবে অভিনয় জুনেদের কাছে নতুন নয়। ইতিমধ্যেই বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি। মঞ্চ থেকে এবার সেলুলয়েডে পা রাখার সিদ্ধান্ত। এবং সেটাও যশরাজ ফিল্মসের মতো বিরাট ব্যানারে। ছবিতে তার বিপরীতে দেখা যাবে দক্ষিণি ছবি ‘অর্জুন রেড্ডি’ খ্যাত শালিনী পাণ্ডেকে। ছবির পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রা।

ছবিটি একটি পিরিয়ড ড্রামা। উনবিংশ শতকের ব্রিটিশ ভারতের পটভূমিতেই এগোবে ছবির গল্প। ছবিতে জুনাইদকে দেখা যাবে একজন সাংবাদিক ও সমাজকর্মীর ভূমিকায়। ছবিটি একটি সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি তেমনটাই। উল্লেখ্য, আমির কন্যা ইরা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হলেও জুনােইদ আড়ালেই ছিলেন। তবে অভিনয়ের সিদ্ধান্ত নিয়ে নাটকে কাজ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলা-বরিশাল সেতুসহ ছয় দফা দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু

‘শালিনীর নায়ক হয়ে বলিউডে পা রাখছেন’ আমির-পুত্র

আপডেট সময় ১১:১৩:১০ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০