ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে : ক্রীড়া প্রতিমন্ত্রী স্ত্রীর জন্য কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল ২৪ বছর আগে স্বামীর অক্ষত লাশ জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না: সাদিক কায়েম গণতন্ত্রের পরিবর্তে ফ্যাসিবাদের পথে এগিয়েছে আওয়ামী লীগ : ইশরাক হোসেন মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে পাওয়া বস্তু বোমা নয়: ডিএমপি গণভোটের রায় বাস্তবায়নে চলমান আন্দোলন আরও জোরদার করা হবে: মামুনুল হক

ঢাকায় ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর বিমানবন্দর থানাধীন ১ নম্বর সেক্টরের একটি বাসার ছাদ থেকে নিচে পড়ে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। তার নাম ইয়াসমিন আক্তার (১৪)। বাড়ি টেকনাফে। তার বাবার নাম আব্দুল জলিল। মেয়েটি ওই বাসায় চারবছর ধরে গৃহকর্মীর কাজ করত।

শুক্রবার পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ওই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, ১ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের ৯ নম্বর বাড়ির পঞ্চম তলায় গৃহকর্মীর কাজ করত ইয়াসমিন আক্তার। ওই গৃহকর্তার নাম ডা. ইকবাল। গতরাত ১টার দিকে বাসার পঞ্চম তলার ছাদ থেকে একটি কাপড় বেঁধে নিচে নামার চেষ্টা করছিল ইয়াসমিন। তখন কাপড় থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে রাতেই তার মরদেহ উদ্ধার করা হয়। কী কারণে সে বাসা থেকে পালানোর চেষ্টা করছিল, তা এখনও জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
মরদেহের ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু

ঢাকায় ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

আপডেট সময় ০৫:৩৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০