ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মডেলিং শুরু করে আলোচনায় স্টিভ জবসের মেয়ে

আকাশ বিনোদন ডেস্ক : 

পার্সোনাল কম্পিউটার বিপ্লবের পথিকৃৎ এবং অ্যাপল-এর সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের মেয়ে ইভ জবস মডেলিং দুনিয়ায় পা রেখেছেন। সম্প্রতি একটি বিউটি ক্যাম্পেইনে অংশ নিয়ে সাড়া ফেলে দিয়েছেন তিনি, রয়েছেন আলোচনায়।

ধনী বাবার মেয়ে হয়ে মডেলিং শুরু করায় সবার নজরে এসেছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া এই তরুণী। সম্প্রতি একটি প্রসাধনী সংস্থা বিউটি ক্যাম্পেইনের জন্য বাথটাবে পোজ দিয়েছেন ইভ। সামাজিক যোগাযোগমাধ্যমে সে ছবি শেয়ার করেছেন নিজেই।

ওয়াইনের গ্লাস হাতে, গলায় সোনার চেইন, নখ ও ঠোঁটে প্রসাধনীতে সেজে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন ইভ। যা সবার নজর কেড়ে নিয়েছে।

২২ বছরের ইভ জবস পড়াশোনা করছেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে। সেখান তার মাও পড়তেন। ১৯৮৯ সালে স্টিভ স্ট্যান্ডফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেসে বক্তৃতা দিতে গিয়েছিলেন, তখন সেখানকার ছাত্রী ছিলেন লরেন পাওয়েল। সেখানেই তাদের প্রথম পরিচয়। আগামী বছর ইভ গ্র্যাজুয়েশন সম্পন্ন করবেন।

মডেলিং ছাড়াও সফল অশ্বারোহী হিসেবে ইভের ব্যাপক খ্যাতি রয়েছে। ২৫ বছরের নীচে অশ্বারোহীদের তালিকায় বিশ্বের ৫ জনের একজন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মডেলিং শুরু করে আলোচনায় স্টিভ জবসের মেয়ে

আপডেট সময় ১১:০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০