ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হোটেল থেকে অভিনেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আকাশ বিনোদন ডেস্ক : 

তামিল টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী ভিজে চিত্রার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। চেন্নাইয়ের নসরপেট এলাকার একটি হোটেল কক্ষে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।

২৮ বছর বয়সী প্রাণবন্ত চিত্রার লাশ উদ্ধার নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। কারণ মৃত্যুর কয়েক ঘণ্টা আগে চিত্রা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। এই ইনস্টা স্টোরিতে তাকে অত্যন্ত হাসিখুশি দেখাচ্ছিল।

চিত্রার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো সেটের ছবি ধরা দিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, এই তামিল নায়িকা কারও সঙ্গে ফোনে কথা বলছেন। এখন প্রশ্ন– মাত্র কয়েক ঘণ্টার মধ্যে এমনকি ঘটল যে চিত্রা আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিলেন।

আবার অনেকের মতে, বেশ কিছু দিন ধরে এই অভিনেত্রী মানসিক অবসাদে ভুগছিলেন।

জানা গেছে, চিত্রা তার হবু স্বামী হেমন্ত রবির সঙ্গে চেন্নাইয়ের এক হোটেলে ছিলেন। সম্প্রতি চেন্নাইয়ের এই নামজাদা ব্যবসায়ীর সঙ্গে তার বাগদান হয়েছিল। চিত্রা দিবাগত রাত ২টা ৩০ মিনিটে শুটিং সেরে হোটেলে ফিরেছিলেন।

হেমন্তের জবানবন্দি অনুযায়ী, শুটিং সেরে হোটেলে ফিরে চিত্রা স্নান করার জন্য স্নানঘরে ঢুকেছিলেন। দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে হেমন্ত স্নানঘরের দরজায় কড়া নাড়েন। তার পরও সাড়া না পেয়ে তিনি হোটেলের কর্মচারীদের বিষয়টি জানান। তখন নকল চাবির সাহায্যে হোটেলের স্নানঘরের দরজা খোলা হয়। আর তখনই সবাই সিলিং থেকে চিত্রার ঝুলন্ত দেহ উদ্ধার করেন। পুলিশ এ আত্মহত্যার তদন্ত করছে।

চিত্রা সামাজিক যোগাযোগমাধ্যমে অত্যন্ত সক্রিয় ছিলেন। তাই তার নেট অনুরাগীরাও একরাশ বিষাদে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা শোক জ্ঞাপন করছে।

চিত্রার পরিবার থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ এই টেলি অভিনেত্রীর লাশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

হোটেল থেকে অভিনেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় ০৫:০২:০৮ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০