ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এসব সেই নব্বই সাল থেকে দেখছি

আকাশ নিউজ ডেস্ক:

আজ কিছু নিউজ পোর্টাল দেখলাম খবর করেছে, আমি নাকি করোনায় আক্রান্ত এবং দেশবাসীর কাছে দোয়া চাইছি। এসব আমাকে আর অবাক করে না। আমার সম্পর্কে মিথ্যে খবর বিক্রি করে অনেকদিন ওরা খাচ্ছে। আমার মিথ্যে বিয়ে দেয়, যার তার সঙ্গে আমাকে শোয়ায়, আমার মিথ্যে ইন্টারভিউ ছাপায়, আমি যা বলিনি তা বলেছি বলে মিথ্যে কোট করে, আমার নাম দিয়ে বই ছাপায়। এসব সেই নব্বই সাল থেকে দেখছি। কেউ বলে মামলা করো, ব্যবস্থা নাও। আমার পক্ষে মামলা করা, ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।

একবার, সম্ভবত ৯২ সালে মামলা করেছিলাম এক চোরের বিরুদ্ধে। চোরটি আমার নির্বাচিত কলাম পুরোটা ছাপিয়ে প্রতিটি রচনার তলায় তার এক বা দু’ লাইনের মন্তব্য ঢুকিয়ে ‘তসলিমা নাসরিনকে উচিত জবাব’ নামে একটি বই ছাপিয়েছিল। মামলার খবর ছাপা হওয়ার পর চোরের বইটির বিক্রি ভীষণ বেড়ে গিয়েছিল। চোরটি ওটিই চেয়েছিল। মাঝখান থেকে আমার একগাদা টাকা খরচা হয়েছিল মামলায়, কপিরাইট লঙ্ঘন করার অপরাধে ওই লোকের কিচ্ছু হয়নি। এরপর থেকে ক্রিমিনালদের কীর্তিকলাপ দেখি, মন খারাপ হয়, তার পর নিজের কাজে মন দিই।

কোভিড ঘরে ঘরে হচ্ছে। আমারও হতে পারতো। যে কোনও সময়ই অসাবধানে ঘরে ঢুকেও পড়তে পারে করোনাভাইরাস। হলে সবার আগে আমিই জানাবো যে আমি করোনাভাইরাসে আক্রান্ত। হলে আমি ডাক্তারের কাছে চিকিৎসার জন্য যাবো, কখনও কারও কাছে দোয়া চাইবো না, কারণ আমি দোয়ায় বিশ্বাস করি না।

শুধু বদমাইশি করার জন্য মিথ্যে খবর ছাপানো, শুধু খবর বিক্রি করার জন্য মিথ্যে খবর ছাপানো…এ কিছু অসৎ লোক করবেই। করেই যাবে। বিশেষ করে আমাকে নিয়ে এসব করলে কেউ ওদের চড় থাপড় লাগায় না, তাই নির্ভাবনায়, নিশ্চিন্তে, মহানন্দে করে। চারদিকে ধর্ষক, নারীবিদ্বেষী, নারী হেনস্থাকারী, দুর্নীতিবাজ, চোর, গুণ্ডা, খুনী, মিথ্যুক, সন্ত্রাসী, জঙ্গি, প্রতারক, নির্যাতকে গিজগিজ করছে। নিরীহ সরল সোজা কিছু মানুষ যে এখনও যুদ্ধ করে বেঁচে আছি, এটাই তো অনেক।

(ফেসবুক থেকে সংগৃহীত)

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এসব সেই নব্বই সাল থেকে দেখছি

আপডেট সময় ০৬:৪২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০