ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বিশ্বসেরা পদার্থ বিজ্ঞানীর তালিকায় খুবির হারুনর রশীদ খান

আকাশ জাতীয় ডেস্ক:

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের প্রতিষ্ঠাতা প্রধান প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান গুগল স্কলার সাইটেশনের সংখ্যা অনুযায়ী বিশ্বসেরা পদার্থ বিজ্ঞানীদের তালিকায় স্থান পেয়েছেন।

সংস্থাটি কর্তৃক বিশ্বের সব বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানীদের সাইটেশনের সংখ্যার ভিত্তিতে প্রথম ৯০০ জনের মধ্যে তিনি স্থান লাভ করেছেন।

প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান বর্তমানে লিয়েনে সৌদি আরবের কিং সৌদ ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞান বিভাগে সুনামের সঙ্গে অধ্যাপনা করছেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান বিশ্বসেরা পদার্থ বিজ্ঞানীর তালিকায় স্থান পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, তার এ কৃতিত্ব বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি বৃদ্ধি করেছে। তার লব্ধ জ্ঞান, গবেষণা ও অভিজ্ঞতা খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের সামগ্রিক উৎকর্ষ লাভে প্রভূত উপকারে আসবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. আফরোজা পারভীন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. রাশেদুর রহমান এবং ডিসিপ্লিনের সব শিক্ষকও তাকে অভিনন্দন জানিয়েছেন।

২০০৫ সালে প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান জাপান সোসাইটি ফর দ্য প্রমোশন অব সায়েন্স (জেএসপিএস) ফেলোশিপের আওতায় পোস্ট ডক্টরাল প্রোগ্রাম সম্পন্ন করেন। এর আগে তিনি ১৯৯৯ সালে জাপানের সাগা ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি ইতালির দি আব্দুস সালাম ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল ফিজিক্সের (আইসিটিপি) নিয়মিত সহযোগী হিসেবে সাত বছর নিয়োজিত ছিলেন।

তিনি ২০১৬ সালের জানুয়ারি থেকে প্রায় পাঁচ বছর সৌদি আরবের কিং সৌদ ইউনিভার্সিটিতে লিয়েনে অধ্যাপনায় নিয়োজিত আছেন। আগামী ২০২১ সালের জানুয়ারিতে তিনি দেশে ফিরে খুলনা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, বোর্ড অব অ্যাডভান্সড স্টাডিজের সদস্য ছিলেন। এছাড়া তিনি বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন, পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন প্রধান, খান বাহাদুর আহছানউল্লাহ হলের প্রভোস্ট, রিসার্চ সেলের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিশ্বসেরা পদার্থ বিজ্ঞানীর তালিকায় খুবির হারুনর রশীদ খান

আপডেট সময় ০৮:১৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০