ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বঙ্গবন্ধুকে অবমাননার অভিযোগে ঢাবি ছাত্রলীগ নেতা বহিষ্কার

আকাশ জাতীয় ডেস্ক:  

ভাস্কর্য ইস্যুতে ফেসবুকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করে পোস্ট দেয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসাইনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার রাত ১০টায় ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেয়া হয়।

বহিষ্কারাদেশে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় কবির হোসাইন, (যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, কবি জসীম উদ্দীন হল শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয়) কে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো।

ভাস্কর্য ইস্যুতে গত মঙ্গলবার কবির হোসাইন নিজের ফেসবুক টাইমলাইনে একটি লেখা পোস্ট দেন। যার এক পর্যায়ে লিখেন, “মামুনুল হক যদি কুরআনের ভুল ব্যাখ্যা করে, তার কণ্ঠনালী কেটে দাও, যদি কুরআন ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ এটাকে হারাম করে, তবে কোন বাপের ব্যাটা এটাকে হালাল করার সাহস রাখে ??

কুরআনের বিরোধিতা যেই করবে তার বিরুদ্ধে দাঁড়াতে ১ সেকেন্ডও অপেক্ষা করবে না ঈমানদাররা! হোক সে মামুনুল হক, মুজিব, জিয়া, হোক সে আওয়ামী, বিএনপি, বামাতি বা জামাতি! “

এই পোস্টের উপর ভিত্তি করেই মূলত কবির হোসাইনকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করা হয়।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি এবং জসীম উদ্দীন হল শাখা ছাত্রলীগের সভাপতি সৈয়দ আরিফ হোসেন বলেন, কবির হোসাইন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করে ফেসবুকে পোস্ট দিয়ে সংগঠনের নীতি ও আদর্শ বিরোধী কর্মকাণ্ডে জড়িয়েছে৷ এ কারণে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ তাকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতৃত্ব ও ক্যারিয়ারের ভারসাম্য রক্ষায় কিয়ারার পাশে আলিয়া-ক্যাটরিনারা

বঙ্গবন্ধুকে অবমাননার অভিযোগে ঢাবি ছাত্রলীগ নেতা বহিষ্কার

আপডেট সময় ০৬:১৬:২৭ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০