ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

স্পেনে পুলিশ প্রশাসনকে প্রবাসী বাংলাদেশিদের সম্মাননা

আকাশ জাতীয় ডেস্ক: 

স্পেনের পর্যটন নগরী বার্সেলোনায় বাংলাদেশি কমিউনিটিকে বিভিন্নভাবে আইনি সহায়তা প্রদান করার জন্য স্থানীয় পুলিশ প্রশাসনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

বাংলাদেশ কনস্যুলেট অফিসের পক্ষ থেকে ও স্পেন বাংলা প্রেস ক্লাবের সহযোগিতায় এ স্মারক প্রদান করা হয়।

সকালে শহরের ডিস্ট্রিক সিউদাদ ভেইয়ার কমিসেরিয়া (থানা) মোসোস ডে এসকোয়াড্রা অফিসের কনফারেন্স রুমে বার্সেলোনার বাংলাদেশের কনস্যুলেটের সিনিয়র রামন পেদ্রোর সঙ্গে বাংলাদেশিদের মধ্যে উপস্থিত ছিলেন- স্পেন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফাজ জনি এবং অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও স্পেন বাংলা প্রেস ক্লাবের প্রথম সদস্য মিরন নাজমুল।

এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার মধ্যে উপস্থিত ছিলেন- থানার আন্তর্জাতিক সম্পর্কের প্রধান, আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের প্রধান, কমিউনিটির সঙ্গে সম্পর্ক ইউনিটের উপপ্রধান।

বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশি কনস্যুলেটর রামন পেদ্রো এ সময় তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, স্পেনের বাংলাদেশিদের কমিউনিটির একটা বড় অংশ বার্সেলোনায় বসবাস করেন। বাংলাদেশিরা তাদের বিভিন্ন প্রশাসনিক ও সামাজিক কার্যক্রমে সব সময় স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতা পেয়েছেন। এজন্য তিনি স্থানীয় পুলিশ প্রশাসনকে বাংলাদেশিদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ডিস্ট্রিক সিউদাদ ভেইয়ার কমিসেরিয়া (থানা) মোসোস ডে এসকোয়াড্রার প্রধান তার প্রতিক্রিয়ায় জানান, বার্সেলোনা তথা কাতালোনিয়ার শহরবাসী হিসেবে বাংলাদেশিদের তারা একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করেন। বাংলাদেশিদের সামাজিক আচরণ ও আইনের প্রতি শ্রদ্ধাবোধের বিষয়টি তাদের নথিভুক্ত হিসাব অনুযায়ী অনেক বেশি সন্তোষজনক।

তিনি বলেন, বার্সেলোনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য এটা অনেক সুন্দর সময় বাংলাদেশিদের সঙ্গে আরও সুন্দরভাবে পরিচিত হওয়া। বাংলাদেশি কমিউনিটিকে যে কোনো ধরনের আইনি সহায়তার জন্য তার প্রশাসন আরও বেশি দৃঢ়প্রতিজ্ঞ হবে বলেও আশ্বাস প্রদান করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

স্পেনে পুলিশ প্রশাসনকে প্রবাসী বাংলাদেশিদের সম্মাননা

আপডেট সময় ০৫:৩২:৩১ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০