ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাবির জাপানিজ স্টাডিজ বিভাগে স্টুডেন্ট লার্নিং অ্যাপ উদ্বোধন

আকাশ জাতীয় ডেস্ক:  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাপানিজ স্টাডিজ বিভাগ বিশ্ববিদ্যালয়ের প্রথম বিভাগ হিসাবে ‘স্টুডেন্ট লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম এবং অ্যাপ’ চালু করেছে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি এই ‘স্টুডেন্ট লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম এবং অ্যাপ’ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম এবং ঢাকাস্থ জাপান দূতাবাসের সংস্কৃতি বিষয়ক প্রতিনিধি মিস শিমিজু মিগুমি সংযুক্ত ছিলেন। স্বাগত বক্তব্য দেন বিভাগীয় চেয়ারম্যান ড. আবদুল্লাহ-আল-মামুন। এসময় বিভাগের অন্যান্য শিক্ষকরা সংযুক্ত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জাপানিজ স্টাডিজ বিভাগ কর্তৃক গৃহীত এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি এই উদ্যোগকে বিশ্ববিদ্যালয়ের ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় বড় সাফল্য হিসাবে অভিহিত করেন।

বৈশ্বিক প্রতিযোগিতামূলক বাজারে শিক্ষার্থীদের যোগ্য হিসেবে গড়ে তোলার জন্যও সহশিক্ষা কার্যক্রম জোরদার এবং প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন ভাষায় দক্ষতা অর্জনের উপর গুরুত্বারোপ করেন তিনি। এছাড়া ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক বৃদ্ধির জন্যও উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের প্রতি আহ্বান জানান।

এই অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস-পরীক্ষা ও অ্যাসাইনমেন্ট জমা নেওয়া, শ্রেণি উপস্থিতি পর্যবেক্ষণ, শিক্ষার্থীদের জন্য বিভিন্ন উপকরণ আপলোড-ডাউনলোড, লাইব্রেরির বই সংগ্রহ, দক্ষতা বিকাশ প্রশিক্ষণ, শিক্ষার্থী যোগাযোগ প্রোটোকল, বিভাগের অ্যাকাউন্ট ও মানব সম্পদ ব্যবস্থাপনাসহ বিভিন্ন সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৎমাকে হত্যার পর নিজের মাকে হত্যা করল ছেলে

ঢাবির জাপানিজ স্টাডিজ বিভাগে স্টুডেন্ট লার্নিং অ্যাপ উদ্বোধন

আপডেট সময় ০৯:৪২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০