ঢাকা ১১:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে মুসলিম বিশ্বের প্রতি এরদোয়ানের আহ্বান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়াতে তুরস্ক তৈরি আছে। রোহিঙ্গা মুসলমানদের মানবিক বিপর্যয় প্রতিরোধে মিয়ানমার ও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে চায় আঙ্কারা। সেসঙ্গে তিনি নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট।

কাজাখস্তানের রাজধানী আস্তানায় গতকাল শনিবার ওআইসির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক প্রথম শীর্ষ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এসব কথা বলেন। তিনি বলেন, রোহিঙ্গাদের উপর মায়ানমারের ‘বর্বর’ নির্যাতন বন্ধে মুসলিম বিশ্বকে সব ধরনের সম্ভাব্য উপায় ব্যবহার করে দেখতে হবে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘মিয়ানমারে আমাদের মুসলিম ভাইয়েরা অমানবিক নির্যাতন-নিপীড়ন ভোগ করছে; তাঁদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য করা হয়েছে। রোহিঙ্গাদের প্রতি এই অন্যায় কর্মকাণ্ড বন্ধ করতে আমাদের সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাওয়া উচিত। রোহিঙ্গাদের জীবন নিয়ে নিষ্ঠুর খেলা বন্ধ করতে আমরা মিয়ানমার ও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে চাই। রোহিঙ্গা মুসলমানদের প্রতি সহিংসতা বন্ধে মুসলিম দেশগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।’

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে আশ্রয় প্রসঙ্গে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘বাংলাদেশের শরণার্থীশিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জরুরি ত্রাণ সহযোগিতা প্রয়োজন। রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য তুরস্কের ত্রাণ পাঠানোর আগ্রহের কথা আমরা বাংলাদেশের কর্তৃপক্ষকে জানিয়েছি।’

এদিকে রোববার সম্মেলনের বিরতিতে কাজাখাস্তানের রাজধানী আস্তানায় দ্যা প্যালেস অব ইন্ডিপেনডেন্সে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে মুসলিম বিশ্বের প্রতি এরদোয়ানের আহ্বান

আপডেট সময় ০৯:২১:৩১ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭