ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল এক মাস

আকাশ জাতীয় ডেস্ক: 

আর বাড়ানো হবে না ঘোষণা দিলেও অবশেষে আরও এক মাস বাড়ানো হলো আয়কর রিটার্ন দাখিলের সময়। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলতি বছরের আয়কর রিটার্ন দাখিল করা যাবে।

সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সাংবাদিকদের এই তথ্য জানান।

এনবিআর চেয়ারম্যান জানান, করোনা পরিস্থিতির কারণে রিটার্ন জমা দেয়ার সময় এক মাস বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

এর আগে গতকাল রবিবার এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান জানিয়েছিলেন, এ বছর আয়কর রিটার্ন জমা দেয়ার সময় আর বাড়বে না। ৩০ নভেম্বরের মধ্যেই জমা দিতে হবে।

এনবিআরের এই ঘোষণার পর অনেকে তাড়াহুড়ো করে গতকাল ও আজকের মধ্যে রিটার্ন দাখিল করেন। তবে শেষ পর্যন্ত সময় আরও এক মাস বাড়ানো হলো। সাধারণত প্রতি বছরই এই সময়সীমা বাড়িয়ে থাকে এনবিআর।

এদিকে সোমবার এক সেমিনারে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর নীতি) মো. আলমগীর হোসেন জানিয়েছেন, দেশে করদাতার সংখ্যা গত এক দশকে ৩৫৭ শতাংশ বেড়েছে। একই সময়ে রিটার্ন দাখিলকারীর সংখ্যা বেড়েছে ১২৫ শতাংশ।

সেমিনারে এনআবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘করবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। স্বচ্ছ পরিবেশ নিশ্চিত হলে বাড়বে করদাতার সংখ্যা। করবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আমরা কর হার কমিয়েছি। বিভিন্ন অটোমেশনের মাধ্যমে রিটার্ন দাখিলের ব্যবস্থা করছি। ভবিষ্যতে এমন অনেক কার্যক্রম থাকবে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল এক মাস

আপডেট সময় ০৪:৪৩:২৮ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০