ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

এনবিআরের সামনে কাস্টমস কর্মকর্তাদের বিক্ষোভ

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকার কেরাণীগঞ্জের পানগাঁও কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার মো. লুৎফুল কবিরকে অবিলম্বে অব্যাহতি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করছে বাংলাদেশ কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন (বাকাএভ) ও তাদের অন্তর্ভুক্ত তিনটি কর অঞ্চলের কর্মীরা।

লুৎফুল কবিরের বিরুদ্ধে রাজস্ব ও সহকারী রাজস্ব কর্মকর্তার সঙ্গে দুর্ব্যবহার, অকথ্য ভাষায় গালিগালাজসহ শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ এনে তার প্রতিবাদে সোমবার সকালে জাতীয় রাজস্ব ভবন (এনবিআর) কার্যালয়ের সামনে এই বিক্ষোভ শুরু হয়।

বাকাএভের আহ্বায়ক খন্দকার লুৎফুল আজম, সদস্য মো. মজিবুর রহমানসহ কাস্টমাস এক্সাইজ ও ভ্যাটের কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভে অংশ নিয়েছেন।

বিক্ষোভকারীরা জানান, যুগ্ম কমিশনার মো. লুৎফুল কবির গত বুধবার অফিস রুমে সহকারী রাজস্ব কর্মকর্তাদের সামনে এক রাজস্ব কর্মকর্তার সঙ্গে অসদাচরণ করেন। এ সময় ওই কর্মকর্তাকে থাপ্পড় দিয়ে তার ফাইল ছিঁড়ে ফেলেন লুৎফুল। ঘটনার ৫ দিন পেরিয়ে গেলেও এনবিআর থেকে তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেয়ায় সারাদেশে সহকারী কর্মকর্তা ও রাজস্ব কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

বক্তরা আজকের (সোমবার) মধ্যেই যুগ্ম কমিশনার মো. লুৎফুল কবিরের অব্যাহতিসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। আর দাবি আদায় না হলে সাময়িক কর্মবিরতিসহ আরও কর্মসূচি দেয়া হবে বলে জানান তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

এনবিআরের সামনে কাস্টমস কর্মকর্তাদের বিক্ষোভ

আপডেট সময় ০১:০২:১২ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০